1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করতে ইপসার ‘সুরক্ষা’ প্রকল্পের যাত্রা শুরু বিশ্ব ফার্মাসিস্ট দিবস : প্রেক্ষাপট বাংলাদেশ – ড. সবুজ বড়ুয়া শুভ

চন্দনাইশে বৈলতলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকারি উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা

  • সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৪৬৭ পঠিত

জাহাঙ্গীর আলম চৌধুরী

“ক্ষুধা ও দরিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ নং বৈলতলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকারি উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর (বুধবার) বিকেল ৩টায় বৈলতলী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আওয়ামী লীগ সরকার গরিবের সরকার ,গরিবের বন্ধু বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে সমৃদ্ধশালী হচ্ছে প্রিয় বাংলাদেশ। প্রতিনিয়ত গরিব দুঃখী মানুষের জন্য কাজ করেছে আওয়ামী লীগ সরকার। বর্তমান সময়ে বিগত ১০ বছরে আমার নির্বাচনী এলাকায় যে উন্নয়ন হয়েছে, তা অতীতের কোন সরকারের সময় হয়নি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশ যে উন্নয়ন করেছে এবং মানুষের জীবন জীবিকার জন্য কাজ করে গেছেন তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাই আগামী দ্বাদশ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান জানান।

বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা এস এম সায়েমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী।

সাবেক ছাত্রনেতা চন্দনাইশ উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু যুব পরিষদের সিনিয়র সহ-সভাপতি এস এম নাজিম উদ্দিন ভূঁইয়া ও বৈলতলী ইউপি সদস্য মুরাদুর রহমান মুরাদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে,মাস্টার আহমদ হোসেন,ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী, ইউপি সদস্য মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী মানু, ইউপি সদস্য আব্দুল হাই, ইউপি সদস্য মোহাম্মদ আলী, ইউপি সদস্য এয়ার মোহাম্মদ, ইউপি সদস্য মুহাম্মদ জসিম উদ্দিন, ইউপি সদস্য নাজিম উদ্দিন (নওশা) মিয়া, মহিলা ইউপি সদস্য নুরুন্নাহার বেগম, মহিলা ইউপি সদস্য উম্মে রুমানা আক্তার, মহিলা ইউপি সদস্য ফারজানা জান্নাত দিলু প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট