1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন। নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি খণ্ডিত মরদেহ চট্টগ্রামের চিকিৎসা শিক্ষাঙ্গনে নারী নেতৃত্বের এক উজ্জ্বল নাম অধ্যাপক ডা. কামরুন নেসা (রুনা) খেজুর গাছ প্রতীক নিয়ে সভাপতি প্রার্থী আলহাজ্ব মো: আবুল কাশেমের নির্বাচনী গণসংযোগ শিক্ষা ও গবেষণায় চবি আরবি বিভাগের প্রাক্তন শিক্ষকদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে -চবি উপাচার্য জেলা প্রশাসকের মতবিনিময় পটিয়ায় অর্ধশতাধিক প্রান্তিক জনগোষ্ঠী পেল উপজেলা প্রশাসনের সহায়তা চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান সাতকানিয়ায় দিনব্যাপী ‘দায়িত্বশীল তারবিয়াত ও হুফ্ফাজ সম্মেলন–২০২৬’ সম্পন্ন ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত বোয়ালখালী প্রেস ক্লাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

হযরত ওমর ফারুক (রা:) রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

  • সময় শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৪৬৭ পঠিত

হযরত ওমর ফারুক (রা:)

রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

ইসলামের দ্বিতীয় খলিফা তিনি ফারুকে আযম
আমিরুল মু’মিনীন- করেছিলেন কুরআনী শাসন।

খোলা তরবারি হাতে নিয়ে নবীজীর সামনে আগমন
দ্বীনের বিরুদ্ধাচরণে ছিল আবু জাহলের প্রিয়জন।

নূরানী নবীর দর্শনে হয়েছিল তার পুলকিত মন
তরবারি কদমে শপে করেছিলেন ইসলাম গ্রহণ।

ইসলামে জীবন উৎস্বর্গ ছিল তার বিশেষ প্রয়োজন
প্রকাশ্যে আযানের ধ্বনি শুনে তখন মক্কার জনগণ।

তারই কন্যা হাফসা (রা:) প্রিয় নবীজীর পত্নী হন
কুরআনের প্রথম কপি যার নিকট ছিল সংরক্ষণ।

দিগ্বীজয়ী মহাপুরুষ তিনি করেছিলেন অর্ধপৃথিবী শাসন
জেরুজালেমের মানুষ ঈমান এনেছিল শুনে তার ভাষণ

তার অভিযানে কেঁপে উঠেছিল হরমুজানের সিংহাসন
দ্বীনি ক্ষুদ্র দলের কাছে বিশাল বাহিনীর ঘটেছিল পতন।

পুত্র আবু শামাকে চাবুক মারতে টলেনি সে বীরের মন
ন্যায় বিচার প্রতিষ্ঠা করে-দুনিয়ায় তিনি চিরধন্য হন।

দুগ্ধে পানি না মেশানো নারী হয়েছিল তার পুত্র বধূ
ঘাড়ে আটার বস্তা নিয়েছেন-জনগণের কল্যাণেই শুধু।

বিলি করেছেন গনিমতের মালামাল নিয়ে হিস্যার ভার
পুত্রের কাপড় সংযুক্ত করে জামা বানিয়েছেন তার।

খলিফা ওমর (রা:) ছিলেন ফজরের নামাজে রত
আততায়ীর ছুরিকাঘাতে তার দেহ হয় ক্ষত-বিক্ষত।

নবী (সা:) বাণী: “আমার পর নবী হলে সে হতো ওমর”,
আরও পেয়েছেন সুসংবাদ-বেহেশতে যাওয়ার খবর।

খলিফা ওমর (রা:) সারাজীবন নবীজীর গোলামি করে
সেই সুশাসক মদিনায় শুয়ে আছেন নবীজীর চরণতরে।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী,চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট