1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব সমাজের বিষফোঁড়া -মুহাম্মদ মুহিউদ্দীন ইবনে মোস্তাফিজ সুরধ্বনি মিউজিক একাডেমি’র শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান সম্পন্ন। কবিতাঃ অপেক্ষার নীল কাব্য  -মোঃ ফেরদাউস আলম  হালিশহরে মনির আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ জাতীয় ছাত্রশক্তির সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন। ত্রিতরঙ্গ আবৃত্তি দলের “চিরদিনের সখা” অনুষ্ঠান সম্পন্ন মা দিবসে শিশুদের প্রাণবন্ত আয়োজনে মুখর ফ্লোরেট প্লে স্কুল এন্ড ডে কেয়ার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আতঙ্কে এলাকাবাসী গ্রেফতার একজন চট্টগ্রামে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর বৈশাখী কনসার্ট: সুরের মূর্ছনায় মাতল বন্দরনগরী পটিয়া, চট্টগ্রাম জুড়ে প্রতিদিন চলছে জমজমাট মেজবানী ও ওরশ বিরানী।

অস্কার পুরস্কার বিজয়ী চলচ্চিত্রের প্রদর্শনী সম্পন্ন

  • সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১০৩ পঠিত

 

চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের উদ্যোগে গতকাল ১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ৭টায় চট্টগ্রামস্থ থিয়েটার ইনস্টিটিউট গ্যালারি হলে অস্কার পুরস্কার বিজয়ী চলচ্চিত্র ” One Battl After Another” ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এর প্রদর্শনী বিপুল দর্শক উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। খ্যাতিমান পরিচালক পল থমাস অ্যান্ডারসন পরিচালিত সিনেমাটি ৬টি বিশেষ ক্ষেত্রে অস্কার পুরস্কারে ভূষিত হয়েছে। চলচ্চিত্র প্রদর্শনীর প্রারম্ভে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সাধারণ সম্পাদক লোকপ্রিয় বড়ুয়া স্বাগত বক্তব্যে সবাইকে অবগত করেন যে রাজনৈতিক পটপরিবর্তনের এবং অন্তবর্তী সরকারের আমলে কেন্দ্র কোন কার্যক্রম চালিয়ে যেতে পারেনি। বর্তমান সময়ে কেন্দ্রের নিয়মিত চলচ্চিত্র অধিবেশন চালিয়ে যাওয়ার লক্ষ্যে আজকের এই আয়োজন এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিতি ভাল সিনেমা প্রদর্শনের কাজকে এগিয়ে নিয়ে যাবে। বিশিষ্ট সাংবাদিক, লেখক শ্রী প্রদীপ দেওয়াঞ্জি চলচ্চিত্র অধিবেশনের শুভ উদ্ভোধন করতে গিয়ে উনার বক্তব্যে বলেন; চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র এমন সময়ে “One Battle After Anothe” সিনেমাটি প্রদর্শনী দিয়েছে যখন সমগ্র বিশ্ব যুদ্ধের দামামায় বেজে উঠেছে। তিনি বলেন; আসুন আজ সবাই মিলে যুদ্ধকে ‘না’ বলি। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রের সভাপতি বিশিষ্ট সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল। তিনি তার সমাপনী বক্ত্যব্যে বলেন; আপনারা সুপ্রিয় দর্শকরাই আমাদের পথচলাকে আগামী দিনগুলিতে বেগবান করবেন। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সসমাপ্তি ঘোষনা করেন। সভায় চলচ্চিত্র কেন্দ্রের কর্মকর্তা ও সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, মো: কামাল, পৃথ্বীরাজ, আশীষ নন্দী, লায়ন মো: মুছা এমজেএফ, লায়ন নাজমুল হুদা এমজেএফ, লায়ন রতন সেন ও লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রমূখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট