1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন ১৭ বছরেও সংস্কার হয়নি পটিয়ার বড়লিয়া খাঁন বাড়ী সড়ক — জনদুর্ভোগ চরমে, দ্রুত উন্নয়নের দাবি। আনোয়ারার কৃতি সন্তান ওমান প্রবাসী ব্যাবসায়ী মোহাম্মদ সাদেক হাসান সমাজ সেবায় ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান  আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন চন্দনাইশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বোয়ালখালীতে অভিবাসী স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা কর্মশালা অনুষ্ঠিত দুবাই মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • সময় রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০৩ পঠিত

মোঃ শহিদুল ইসলাম

বিশেষ সংবাদদাতাঃ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন–ইপিজেড থানার উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা সভাপতি জনাব শহিদুল ইসলাম। তিনি বলেন, রমজানের শিক্ষা সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের চর্চা। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণে সংগঠনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী–সমর্থিত কাউন্সিলর প্রার্থী জনাব শাহেদ, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুল হক বকুল, থানা সেক্রেটারি আব্দুস সবুর আশিকি এবং ৩৯ নম্বর ওয়ার্ড (পশ্চিম) সভাপতি আসাদুজ্জামান শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সমাজে সহমর্মিতার বন্ধন সুদৃঢ় করে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দীর্ঘদিন ধরে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

কর্মসূচিতে বিপুলসংখ্যক দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট