1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা

ইপিজেড বন্দরটিলা শাহ্প্লাজার সামনে লরির চাঁপায় রিকশা আরোহী বাপ-ছেলের মর্মান্তিক মৃত্যু

  • সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৮৬০ পঠিত

মোঃ শহিদুল ইসলামঃ

চট্টগ্রাম নগরির ইপিজেড থানা বন্দরটিলা শাহ্ প্লাজা মার্কেটের সামনে মেইন রোডে লরি চাপায় রিকশা আরোহী বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় রিকশায় থাকা শিশুটির মা, তাদের আরেক সন্তানসহ রিকশাচালক গুরুতর আহত হয়েছে।
আজ শনিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলা মোড় এলাকার শাহ্ প্লাজা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোঃ আবু সালেহ (৩৮) ও তাহার ছেলে আব্দুল মোমিন (৫)।

জানা যায়, পতেঙ্গা স্টিল মিল থেকে কেনাকাটা করতে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে রিকশাযোগে ইপিজেডস্থ বে শপিং সেন্টারে যাচ্ছিল আবু সালেহ। এ সময় তাদের রিকশা বন্দরটিলায় পৌঁছালে পেছন থেকে একটি কন্টেইনারবাহী লরি রিকশাটিকে চাপা দিলে এটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। একই ঘটনায় আবু সালেহ এর স্ত্রী, আরেক সন্তানসহ ৩ জন আহত হয়েছে।
খবর নিয়ে জানা যায় নিহত আবু সালেহ্ শিকদার এর গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা থানার পূর্ব গোটাবাছা গ্রামে। সে ইপিজেডের পোশাক শিল্প কারখানা এইচকেডি গার্মেন্টসের শ্রমিক।
এই বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবিরুল ইসলাম বলেন, লরি চাপায় বাবা ছেলে দুজনই মারা গেছেন। একই ঘটনায় রিকশাচালকসহ মোট ৩ জন আহত হয়। আহতদের বাকি দুইজন নিহত ব্যক্তির স্ত্রী ও আরেক সন্তান। উক্ত লরি গাড়িটি ইপিজেড থানার হেফাজতে রয়েছে।

ঘটনায় বিক্ষুব্ধ হয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে সাধারণ মানুষ। ঘটনা স্থলেই ইপিজেড থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন ‌।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট