1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব সমাজের বিষফোঁড়া -মুহাম্মদ মুহিউদ্দীন ইবনে মোস্তাফিজ সুরধ্বনি মিউজিক একাডেমি’র শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান সম্পন্ন। কবিতাঃ অপেক্ষার নীল কাব্য  -মোঃ ফেরদাউস আলম  হালিশহরে মনির আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ জাতীয় ছাত্রশক্তির সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন। ত্রিতরঙ্গ আবৃত্তি দলের “চিরদিনের সখা” অনুষ্ঠান সম্পন্ন মা দিবসে শিশুদের প্রাণবন্ত আয়োজনে মুখর ফ্লোরেট প্লে স্কুল এন্ড ডে কেয়ার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আতঙ্কে এলাকাবাসী গ্রেফতার একজন চট্টগ্রামে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর বৈশাখী কনসার্ট: সুরের মূর্ছনায় মাতল বন্দরনগরী পটিয়া, চট্টগ্রাম জুড়ে প্রতিদিন চলছে জমজমাট মেজবানী ও ওরশ বিরানী।

এপেক্স বাংলাদেশের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন।

  • সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১১৯ পঠিত

আলমগীর আলম, পটিয়া।

চট্টগ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র নীলাচলে (আন্তর্জাতিক সেবামূলক সংগঠন) এপেক্স বাংলাদেশের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এপে. নাসিম আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল এক্সটেনশন ডিরেক্টর নাজনীন আক্তার।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি এপে. নাসিম আহমেদ বলেন, দেশের তরুণ সমাজকে মানবিক ও সেবামূলক কাজে সম্পৃক্ত করতে এপেক্স বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি আরও শক্তিশালী হবে এবং সমাজসেবার পরিধি বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, দক্ষ, সৎ ও মানবিক গুণাবলিসম্পন্ন নতুন নেতৃত্ব তৈরির মাধ্যমে এপেক্স বাংলাদেশ দেশের উন্নয়ন ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এপে. মো. নুরুল আমিন চৌধুরী আরমান, এনআইআরডি এপে. মোহাম্মদ কামাল পাশা, এনওআইসিডি এপে. নুরুল মতিন সৈকত, জাতীয় সেবা পরিচালক এপে. মো. লিয়াকত আলী, জেলা–৩ গভর্নর ইঞ্জিনিয়ার মো. মহসিন, জেলা–৬ গভর্নর মো. আলমগীর হোসেন, জেলা–৩-এর সদ্য অতীত গভর্নর সৈয়দ মিয়া হাসান, অতীত গভর্নর ডা. কামরুল ইসলাম, ন্যাশনাল সেক্রেটারি মিথুন কার্ণায়েন এবং ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি মো. আলমগীর আলমসহ ন্যাশনাল অফিসিয়াল ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপে. নুরুল আমিন চৌধুরী আরমান বলেন সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি এবং একসাথে মানবসেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট