1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের’র প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি গঠিত কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে কনিকা দাশ নামে নববধূ নিখোঁজ। পটিয়া-শিকলবাহায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩৫ ধর্ষণের কারণ ও সমাধানের পথ  -মোহাম্মদ ইমাদ উদ্দীন  পটিয়া রেলওয়ে স্টেশনে ইবাদত খানা উদ্বোধন যাত্রীসেবায় এপেক্স ক্লাব অব পটিয়ার মানবিক উদ্যোগ মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ। বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী

সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের’র প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি গঠিত

  • সময় শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১৩ পঠিত

 

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক, পূর্ব আধার মানিক শ্রদ্ধানন্দ বিহারের নবরূপকার ও বিহারাধ্যক্ষ পণ্ডিতপ্রবর ভদন্ত সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের মহোদয়ের ৮৫তম জন্মতিথি উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি গঠিত হয়েছে।
রাউজান পূর্ব আধার মানিক শ্রদ্ধানন্দ বিহার প্রাঙ্গণে প্লাটিনাম জয়ন্তী উদযাপন আহ্বায়ক কমিটি আহুত এক সাধারণ সভায় প্রায় চল্লিশ জন ভিক্ষু ও তিন শতাধিক সুধীজনের উপস্থিতিতে বিষয় নির্বাচনী কমিটির মাধ্যমে উদযাপন কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিতে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরকে সভাপতি, দি ওয়ার্ল্ড শাসন সেবক সংঘের কর্ণধার উ. পঞ্ঞা চক্ক মহাথেরকে কার্যকরী সভাপতি, প্রদীপ কুমার বড়ুয়া আনন্দকে মহাসচিব এবং প্রদীপ কুমার বড়ুয়া পরিমলকে অর্থ সচিব নির্বাচিত করা হয়।
২৯ মে ২০২৬, শুক্রবার পূর্ব আধার মানিক শ্রদ্ধানন্দ বিহারে সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ভদন্ত সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের’র সভাপতিত্বে এবং মহাসচিব প্রদীপ কুমার বড়ুয়া আনন্দের সঞ্চালনায় এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্লাটিনাম জন্মজয়ন্তী উদযাপনের সম্ভাব্য তারিখ আগামী ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি ২০২৭ নির্ধারণ করা হয়। এছাড়া অনুষ্ঠানস্থল নির্বাচন, পূর্ণাঙ্গ কমিটি গঠন, সেমিনারের পরিধি ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ও উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি ভদন্ত সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের, মহাসভার মহাসচিব ও প্রধান সমন্বয়কারী প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন সুমিত্তানন্দ মহাথের, সদ্ধর্মসারথি সুমনবংশ মহাথের, সংঘনিধি সুমঙ্গল থের, প্রভাষক প্রিয়বংশ থের, ভদন্ত করুণাপ্রিয়ো থেরো, বিশিষ্ট সমাজসেবী অনিল কান্তি বড়ুয়া, প্রধান শিক্ষক (অব.) সমীরণ বিকাশ বড়ুয়া, সমাজসেবী প্রদীপ কুমার বড়ুয়া, বিনন্দ বড়ুয়া, লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, দিলীপ কুমার বড়ুয়া, কল্যাণমিত্র বড়ুয়া, জনি বড়ুয়া প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট