1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

কবিতার ছন্দে অনুষ্ঠিত হলো প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” পর্ব ৪

  • সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৪৪৮ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

পটিয়াতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো “অন্তর মম বিকশিত করো” শিরোনামে প্রত্যয়ের আবৃত্তি বিভাগের ৪ জন শিশুশিল্পীর একক আবৃত্তি সন্ধ্যা। ২৬ এপ্রিল শুক্রবার বিকাল ৫টায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি মিলনায়তনে অন্তর মম বিকশিত করো অনুষ্ঠানের ৪র্থ পর্বে একক আবৃত্তি পরিবেশন করেন দেবজিৎ পাল, সাইকা সেলিম ইকা, নীল শুভ্র উদ্ভাস ও মিফতাহুল জান্নাত।
প্রত্যয়ের সদস্য মনিষা দে এর প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক ও সংগঠক অধ্যাপক ভগিরথ দাশ, আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক রনি চৌধুরী, সংগীত শিল্পী শিবু মল্লিক ও আবৃত্তি বিভাগের সমন্বয়ক নীহারিকা পাল, নৃত্যশিল্পী হৈমন্তী দে। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। তিনি বলেন, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রাপ্ত বিষয়ে আরো বেশী চর্চার সুযোগ করে দেওয়ার পাশাপাশি নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার জন্যই এই আয়োজন। প্রত্যয় দীর্ঘ ১৪ বছর ধরে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। তারই ধারাবাহিকতায় অন্তর মম বিকশিত করো শিরোনামে বিশেষ অনুষ্ঠান। অধ্যাপক ভগিরথ দাশ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের জন্য নিজস্ব সংস্কৃতির চর্চা কোন বিকল্প নাই। সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেকে অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত রাখা যায়। এই ক্ষেত্রে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি দীর্ঘদিন ধরে পটিয়াতে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৪জন শিক্ষার্থী মোট ২০টি কবিতা আবৃত্তি করে। সেই সাথে একক আবৃত্তি করেন নীহারিকা পাল, মনীষা দে ও এঞ্জেলিনা বড়ুয়া।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট