1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের  সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ চাকরিচ্যুত ব্যাংকারদের পটিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত ৩ বোয়ালখালী প্রত্যয়ে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাতের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস টেস্ট ও খতনা কর্মসূচি সম্পন্ন বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় বালুর গর্তে পড়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর

  • সময় সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৭৫ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ স্টাফ রিপোর্টার।

 

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় বালুর গর্তে পড়ে তানজিদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে নতুন ব্রিজের পাবলিক টয়লেটের পেছনে একটি বালু বিক্রির সেলস সেন্টারের গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাকলিয়া থানার এসআই মো. ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত তানজিদ ময়মনসিংহ জেলার ফরিদের ছেলে। পরিবারের সঙ্গে তিনি নতুন ব্রিজ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার বাবা পেশায় চালক। অভাবের সংসারে তানজিদের মা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ভিক্ষা করতে বের হন তানজিদের মা। পরে বাসায় ফিরে সন্তানকে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

এরপর সোমবার ভোরে স্থানীয়রা বালু বিক্রির একটি পয়েন্টের গভীর গর্তে শিশুটির মরদেহ ভেসে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে তা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয়দের অভিযোগ, বালু বিক্রির ওই গদি বা সেলস পয়েন্টটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সেখানে গভীর গর্ত তৈরি হয়েছে। সময়ের সঙ্গে গর্তটির গভীরতা আরও বেড়েছে। কোনো ধরনের নিরাপত্তাবেষ্টনী না থাকায় এটি শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়রা বলেন, দ্রুত গর্তটি ভরাট কিংবা নিরাপত্তাবেষ্টনী দেওয়া না হলে এ ধরনের দুর্ঘটনায় আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

বাকলিয়া থানার এসআই মো. ওয়াহিদ বলেন, ‘শিশুটির মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট