1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত চট্টগ্রাম সিনিয়র’স প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি ইস্কান্দার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন গরুর রশিতে লেগে সিএনজি দুর্ঘটনা, গরুর মালিক পক্ষের হামলায় পুলিশের এএসআইসহ আহত ৪ কিসের এত বড়াই আমাদের বলো? -নোহা নেছার অন্নি  ৬৯তম CMC Day উপলক্ষে চমেক হাসপাতালের ৭৯ নম্বর ওয়ার্ডে পার্কভিউ হসপিটালের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অপ্রতিম -অভিলাষ মাহমুদ

নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

  • সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চরণদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইহান উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব জ্যৈষ্ঠপুরা গুচ্ছ গ্রামের মকগুল সওদাগরের বাড়ির প্রবাসী মমতাজ আলীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। সাইহান ফতেয়ারখীল আল্লামা হাফেজ মুহাম্মদ বজলুর রহমান (রহ.) সুন্নি নূরানী ইবতেদায়ী মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. কান্তা অধিকারী জানান, দুপুর ১টার পর শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট