1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত চট্টগ্রাম সিনিয়র’স প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি ইস্কান্দার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন গরুর রশিতে লেগে সিএনজি দুর্ঘটনা, গরুর মালিক পক্ষের হামলায় পুলিশের এএসআইসহ আহত ৪ কিসের এত বড়াই আমাদের বলো? -নোহা নেছার অন্নি  ৬৯তম CMC Day উপলক্ষে চমেক হাসপাতালের ৭৯ নম্বর ওয়ার্ডে পার্কভিউ হসপিটালের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অপ্রতিম -অভিলাষ মাহমুদ

বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

  • সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে আটক তিনজনকে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, অভিযানে মাদক সেবনের দায়ে পৌরসভার পশ্চিম গোমদণ্ডীর বেলায়েত হোসেন, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর গ্রামের মুন্না তালুকদার ও সুজন তালুকদারকে আটক করা হয়।
পরে তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে তাঁরা মাদক সেবনের দায় স্বীকার করেন।
ওসি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট