1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম নাগরিক ফোরামের সভায় বক্তারা “চট্টগ্রাম জলাবদ্ধার স্থায়ী নিরসনের লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক” জলাবদ্ধতা ও চট্টগ্রাম: নগর পরিকল্পনার সীমাবদ্ধতা এবং উত্তরণের পথরেখা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বায়েজিদ বোস্তামী এলাকায় সন্ত্রাসী হামলা, ককটেল বিস্ফোরণ, মামলার পরও গ্রেপ্তার নেই, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী গুমান মর্দ্দনের কৃতি সন্তান এডভোকেট আবু মোহাম্মদ ইয়াহইয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের উদ্যোগে এস এস সি ৯৪ দিবস পালন বাবার মৃত্যুর পর ১৪ বছর বয়সেই সিএনজি চালিয়ে সংসারের হাল ধরেছে মিনহাজ। চট্টগ্রামের নতুন এসপি হলেন ডিএমপির আলোচিত ডিসি মাসুদ হাজারো মানুষের আনাগোনা, তবু নেই পাবলিক টয়লেট

কানাডা মন্ট্রিয়লে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

  • সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৬ পঠিত

মোহাম্মদ জাবেদ,মন্ট্রিয়ল, কানাডাঃ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানাডার মন্ট্রিয়লে সার্বজনীন একুশ উদযাপন কমিটি রোববার ২৩ ফেব্রুয়ারি দুপুরে CEDA মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে । ছুটির দিন হওয়ায় অনুষ্ঠান স্থল হয়ে উঠে
বাঙালীর মিলন মেলা। মঞ্চে দেখা যায় শহীদ সালাম বরকত বাংলা শিক্ষা ঘর এর ব্যানার এবং একটি বোর্ডে লেখা কিছু স্লোগান। অনুষ্ঠান শুরুতেই বায়ান্নর ভাষা শহীদদের প্রতি সন্মানে এক মিনিট নীরবতা পালন এবং বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটক, গীতি আলেখ্য, সঙ্গীত, নাচ ও কবিতা। বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে হাসান জাহীদ কমল এর লেখা ছোট নাটক একুশের আলো নাটক মঞ্চস্থ হয়। জান্নাত ইসলাম তুষ্টির অনবদ্য অভিনয় দর্শক প্রশংসিত হয়।


নাটকে অভিনয় করেছে বাকি বিল্লাহ বকুল, জান্নাত ইসলাম তুষ্টি, মোহাম্মদ কবির মোল্লা, রাশেদ, জাহের মিজি ও আরও কয়েকজন। তৌফিকুর রহমান রাঙার কবিতায় দেবপ্রিয়া কর রুমার গানে ছিল গীতি আলেখ্য। একটি প্রশংসিত কোরিওগ্রাফীতে নৃত্য করেছে জসিম উদ্দিন। জাতীয় পতাকা উঁচিয়ে নৃত্য করেছে জান্নাত ইসলাম তুষ্টি।
ছোট ছোট তিনটি শিশুও নৃত্য করেছে। দীর্ঘ একটি কবিতা চমৎকার ভাবে আবৃত্তি করেছে একটি শিশূ। দেশাত্ববোধক গান করেছেন মন্ট্রিয়লের দুই সুপার স্টার শিল্পী দেবপ্রিয়া কর রুমা ও তুহিন। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন রাবেয়া হোসেন।
অনুষ্ঠান শেষে সার্বজনীন একুশ উদযাপন কমিটির নেতৃত্বে রাজপথ দিয়ে একুশের গান গেয়ে কখনও মিছিল কখনও মৌন ভাবে মন্ট্রিয়লের উন্মুক্ত শহীদ মিনার স্থলে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। একুশের মিছিলে অংশগ্রহণ করে শহীদ সালাম বরকত বাংলা শিক্ষা ঘর, বাংলাদেশ সোসাইটি অব কানাডা, বাংলাদেশ সোস্যিয়াল কালচার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট