1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
আজ ২৯ সেপ্টেম্বর সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে

কোম্পানীতে শেয়ার ও লভ্যাংশ দেওয়ার নামে প্রতারণাকারী আসামী র‍্যাবের হাতে আটক।

  • সময় সোমবার, ২৩ মে, ২০২২
  • ৫০৮ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

আব্দুল হক নামের অভিযুক্ত প্রতারক বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম ভাঙ্গিয়ে তার কোম্পানীতে চাকুরী এবং শেয়ার দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করত এবং পরবর্তীতে তাদেরকে কোম্পানীর শেয়ারের টাকার লভ্যংশ দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যাংকের চেক প্রদান করত। ভুক্তভোগী ব্যক্তিরা চেক নিয়ে ব্যাংকে গেলে দেখা যেত তার দেয়া চেকের বিপরীতে একাউন্টে কোন টাকা নেই। এভাবে সে বিভিন্ন মানুষের সাথে প্রতারনা করে আসছিল। ভুক্তভোগীদের অভিযোগের
প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগর এবং ঢাকার বিভিন্ন বিলাসবহুল এলাকায় অবস্থান করে মোহাম্মদ আব্দুল হক নামের একজন ব্যক্তি বিভিন্ন মানুষের সাথে এরুপ প্রতারণা করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত প্রতারককে গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক নজরদারী অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, উক্ত প্রতারক মোহাম্মদ আব্দুল হক চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের মেইন গেইটের সামনে পাকা রাস্তা উপর অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২২ মে ২০২২ইং তারিখ ১৮৪৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালান করে বিজ্ঞ আদালত কর্তৃক সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোহাম্মদ আব্দুল হক, পিতা-মজিবুল হক, সাং-বাড়ী নং ১৮, লেন ১, বল্ক-আই, হালিশহর, চট্রগ্রামকে বিভিন্ন ব্যাংকের এটিএম ও অন্যান্য কার্ড, বিদেশী ডানহিল সিগারেট, চেক বই, আইপ্যাড ট্যাব, বিভিন্ন ব্রান্ডের হাতঘড়ি, আইফোন এবং এ্যান্ড্রয়েড মোবাইলসহ আসামীকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে, উপরোক্ত ঘটনার কথা নিজ মুখে অকপটে স্বীকার এবং বিভিন্ন ব্যক্তির নিকট থেকে প্রতারনা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে বলে জানায়।
উক্ত আসামীর নিজ স্বীকারোক্তী মতে, তার বিরুদ্ধে বিভিন্ন ভুক্তভোগী কর্তৃক ঢাকা ও চট্টগ্রামে ১ কোটি ৩৫ লক্ষ টাকার ১৫ টি চেক জাল-জালিয়াতির মামলা রয়েছে।
উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে চেক জালিয়াতির ১৫টি মামলা পাওয়া যায়। যার মধ্যে ধৃত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক ০৯টি মামলাতে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়। বাকী মামলাগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট