1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সভাপতি হলেন শওকত আলম

  • সময় বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৭৫ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শওকত আলম। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য।

মঙ্গলবার (৩০ জুন) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চার সদস্যের এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে বিপ্লব সরকার এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ সিরাজুল ইসলাম রয়েছেন। পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এডহক কমিটি আগামী ছয় মাস বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ম্যানেজিং কমিটির ক্ষমতা ও দায়িত্ব পালন করবে।

সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় শওকত আলম চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট