1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কর আইনজীবী মাহবুবুল আলম হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ আষাঢ়ী পূর্ণিমা: প্রজ্ঞার আলোয় মুক্তির অভিযাত্রা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ওমান প্রবাসী মনির খান আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত সেঞ্চুরিয়ান লায়ন্স ও লিও ক্লাবের হ্যান্ডওভার-টেকওভার, ডিজি টিম সংবর্ধনা, চার্টার নাইট ও ক্লাব অফিসার্স স্কুলিং অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র আর্থিক সহায়তা প্রদান শিক্ষার মানোন্নয়নে দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসায় পুরস্কার বিতরণী ও শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ চট্টগ্রামে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়’র জন্মদিন পালিত

বিবি ফাতেমার প্রজাপতি এ্যাওয়ার্ড অর্জন

  • সময় রবিবার, ১২ জুন, ২০২২
  • ৬০৫ পঠিত

তহিদুল ইসলাম রাসেল:

বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের পৃষ্ঠপোষকতায় S Talent আয়োজিত ৭০০ (সাতশত) লেখকের লেখা নিয়ে প্রকাশিত ৩ টি বই (আত্মদহন, বলবীর ও স্বাধীনতা) মোড়ক উন্মোচন অনুষ্ঠান এবং প্রজাপতি এ্যাওয়ার্ড ২০২২ জাতীয় নাট্যশালা প্রধান মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে স্বাধীনতা কাব্যগ্রন্থে কবি বিবি ফাতেমার স্বরচিত লিখা “বাংলার বুকে স্বাধীনতা “কবিতাটি প্রকাশিত হয় এবং ৭০০ লেখকের মাঝে প্রজাপতি এ্যাওয়ার্ড ইং অর্জন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম কুদ্দুছ, সম্মানিত সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আবুল হাসান মোহাম্মদ সাদেক, প্রতিষ্ঠাতা উপাচার্য, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার আজিজুর রহমান আজিজ, প্রাক্তন প্রধান তথ্য কমিশনার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী বদরুল হাসান ঝন্টু, বিশিষ্ট সংগীত শিল্পী, কবি আসাদুল্লাহ, সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, কবি, গবেষক ও সংগঠক শ ম দেলোয়ার জাহান, প্রতিষ্ঠাতা সভাপতি, ডাক বাংলা সাহিত্য একাডেমি, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মোহাম্মদ মাসুম বিল্লাহ, প্রকাশক, ভিন্নমাত্রা প্রকাশনী, সাবিনা লাকী, সম্পাদক, ক্ষুদে প্রতিভার রাজ্যে (কেপিআর-পত্রিকা), এনামুল হক রিংকু, উপদেষ্টা, ক্ষুদে প্রতিভার রাজ্যে (কেপিআর), সভাপতিত্ব করেন কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ, পরিচালনায় ছিলেন সাবিনা ইয়াসমিন, পরিচালক, এস ট্যালেন্ট, সঞ্চালনায় ছিলেন কবি এ্যাডভোকেট ইমরান হোসেন, পবিত্র কোরআন তেলাওয়াত করেন কবি মোহাম্মদ মাসুম বিল্লাহ। উক্ত অনুষ্ঠানে বেশ কয়েকজন গুণীজনেরা বক্তব্য রাখেন। অতিথিগণ বক্তব্য শেষে লেখকদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন। কবিতা আবৃত্তি করেন। পরিশেষে পরিচালক এ্যাডভোকেট মোঃ ইমরান খান অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট