1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক সমাজের জটিলতা নিরসনে সংলাপের আশ্বাস এমপি আবু সুফিয়ানের বরুমতির বাঁকে ও লেখক-পাঠকের প্রত্যাশা’ এবং ‘স্বাধীনতা ও আমাদের গর্ব’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল হাটহাজারীতে সশস্ত্র হামলা লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিল সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল চাউলের কার্ডের কথা বলে বোয়ালখালীতে ৬০ বছরের বৃদ্ধার স্বর্ণালংকার লুট নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় হত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ ভূমি জরিপ উন্নয়ন সংস্থা চট্টগ্রাম জেলা শাখার ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো চিন্ময়কে

  • সময় সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩৮৬ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৫ মে) চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন এ আদেশ দেন। শুনানিতে চিন্ময় দাস ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

গত বছরের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর দিন চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার ৪ দিন পর আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি মামলা করেন। পাশাপাশি আলিফের ভাই ১১৬ জনকে আসামি আরেকটি মামলা দায়ের করে।

রোববার (৪ মে) আইনজীবী আলিফ হত্যাসহ নগরীর কোতোয়ালি থানার চারটি মামলা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করে পুলিশ।

চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট