1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

চট্টগ্রামে ফজলুল আরাফাহ ফাউন্ডেশন উদ্যোগে এতিমদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

  • সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৪৫৯ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

নগরীর বিভিন্ন এতিমখানা ও এতিমদের মাঝে ফজলুল আরাফাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন মোহাম্মদ এহেছান চৌধুরীর সৌজন্যে ঈদ বস্ত্র ও ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ বস্ত্র ও ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন ফজলুল আরাফাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পলি হাসপাতালের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ এহেছান চৌধুরী, এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম সোলাইমান কাসেমী, আলহাজ্ব এম মাহাবুবুল আলম, আলহাজ্ব এম সুরত আলম, এম শামসুল আলম, মুহাম্মদ নুরুল হুদা, আনোয়ার হোসেন মনি, মাওলানা মাহমুদুল করিম, মাওলানা মুহাম্মদ হাসান, মোহাম্মদ ফয়েজুল হাসান তায়েফ প্রমুখ।

আলহাজ্ব লায়ন মোহাম্মদ এহেছান চৌধুরী, পবিত্র মাহে রমজানে দেশের সকল বিত্তবানদের মধ্যবিত্ত ও কর্মহীন অসহায়দের সহায়তা, ঈদ বস্ত্র ও ইফতার-সেহেরী সামগ্রী প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস রমজান, রমজান মাস আল্লাহর রহমত ও অনুগ্রহধারায় সিক্ত হবার সুযোগ এনে দেয়। রমজানে মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে প্রয়োজন। কারো একার পক্ষে বিশাল দরিদ্র জনগোষ্ঠির কল্যাণ করা সম্ভব নয়।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামী গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী (ম.জি.আ.)।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট