1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ প্রবাসীর উদ্যোগে বোয়ালখালীতে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে ষড়যন্ত্র ও হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ঢাকায় পাঠানো হচ্ছে ৮ জন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত পটিয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন পটিয়ায় বাড়ির ছাদে থাই আনার ও মালটা চাষে প্রশংসায় ভাসছেন তরুণ আইনজীবী। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান এটা শুধু বন্যা নয়, প্রকৃতির অভিশাপ: আমাদের অসচেতনতার নির্মম পরিণতি —মোহাম্মদ আলী চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ

চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীসেবা উন্নয়নের দাবিতে স্মারকলিপি প্রদান

  • সময় সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৩৮ পঠিত

 

চট্টগ্রাম–দোহাজারী–কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের পক্ষ থেকে যা ত্রীসেবা উন্নয়ন, ডিজি কার্যালয়ের দপ্তরাদেশ মোতাবেক সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেন ৭২১ ও ৭২২ এর অবমুক্ত রেক দ্বারা ট্রেন পরিচালনা করা, ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং নিরাপদ ও আধুনিক রেল যোগাযোগ নিশ্চিতকরণের দাবিতে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল ৮ জুন (সোমবার) চট্টগ্রামের সিআরবিতে আয়োজিত এক কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে চট্টগ্রাম–কক্সবাজার রুটে নতুন ট্রেন চালু, বিদ্যমান ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন, আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত বগি বৃদ্ধি, চট্টগ্রাম–দোহাজারী রুটে কমিউটার ট্রেন চালুসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্টেশনে রেলওয়ে পুলিশ (জিআরপি), আরএনবি সদস্য মোতায়েন। স্টেশন ও ট্রেনের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, আধুনিক ওয়েটিং রুম স্থাপন এবং যাত্রীবান্ধব সুযোগ-সুবিধা সম্প্রসারণের দাবি জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, কক্সবাজার দেশের অন্যতম পর্যটন নগরী হওয়ায় এ রুটে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী যাতায়াত করেন। কিন্তু পর্যাপ্ত ট্রেন ও আসনসংখ্যার অভাবে যাত্রীদের নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। যাত্রীসেবার মানোন্নয়ন ও রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধির স্বার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ জরুরি।
তারা আরও বলেন, চট্টগ্রাম–কক্সবাজার রেলপথ চালুর মাধ্যমে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এ রুটে উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করা গেলে সাধারণ যাত্রী, পর্যটক এবং ব্যবসায়ীরা আরও বেশি উপকৃত হবেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–দোহাজারী–কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মিয়া হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, সদস্য এম. এ. শাকুর, মো. আরফাত উদ্দিন চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, যাত্রীস্বার্থ সংশ্লিষ্ট দাবিগুলো বিবেচনায় নিয়ে বাংলাদেশ রেলওয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
স্মারকলিপি গ্রহণ শেষে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. সুবক্তগীন বলেন। রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। যাত্রীসেবা উন্নয়ন, ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিতকরণে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে রেলওয়ে কাজ করছে। বাস্তবসম্মত জনস্বার্থ সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট