1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র আর্থিক সহায়তা প্রদান

  • সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৬৯ পঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি ::

দক্ষিণ চট্টগ্রামে সাম্প্রতিক আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে ‘ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’ সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের মাঝে এই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। লোহাগাড়া পদুয়া আইনুল উলুম দারুসুন্নাহ কামিল মাদ্রাসা সংলগ্ন ক্ষতিগ্রস্তদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর আরবি বিভাগের কোঅর্ডিনেটর সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল বলেন, মানুষের যেকোনো দুর্যোগ ও দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দক্ষিণ চট্টগ্রামের সাম্প্রতিক বন্যা হাজারো পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং শুধু শিক্ষার আলো ছড়াতেই কাজ করে না, বরং সামাজিক ও মানবিক সংকটেও সমানভাবে মানুষের পাশে থাকে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সমাজের সর্বস্তরের সামর্থ্যবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর সম্মানিত শিক্ষক দেলোয়ার হোসেন, মিজানুর রহমান এবং মুহাম্মদ তাহসিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদুয়ার বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম সিকদার,কাজী জসীম উদ্দিন, পদুয়া সিকদার দিঘী শাহী জামে মসজিদের সেক্রেটারি মাওলানা তৈয়ব হোসাইন, এডভোকেট সাইফুদ্দীন এবং হাফেজ মাওলানা নাজমুস সাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও অতিথিরা ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিতরণ কার্যক্রম শেষে বন্যা দুর্গতদের দুর্দশা লাঘব এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট