1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কর আইনজীবী মাহবুবুল আলম হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ আষাঢ়ী পূর্ণিমা: প্রজ্ঞার আলোয় মুক্তির অভিযাত্রা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ওমান প্রবাসী মনির খান আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত সেঞ্চুরিয়ান লায়ন্স ও লিও ক্লাবের হ্যান্ডওভার-টেকওভার, ডিজি টিম সংবর্ধনা, চার্টার নাইট ও ক্লাব অফিসার্স স্কুলিং অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র আর্থিক সহায়তা প্রদান শিক্ষার মানোন্নয়নে দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসায় পুরস্কার বিতরণী ও শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ চট্টগ্রামে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়’র জন্মদিন পালিত

ওমান প্রবাসী মনির খান আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত

  • সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৬১ পঠিত

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সন্তান ও ওমান প্রবাসী সমাজসেবক মো. মনির খান বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্তে ঘোষিত বর্ধিত আহ্বায়ক কমিটিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। কমিটি গঠনের সিদ্ধান্তে জানানো হয়, বঙ্গবন্ধুর আদর্শ, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির পরিধি সম্প্রসারণ করা হয়েছে।

যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় মো. মনির খান সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক আনোয়ার এইচ সাগর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সংগঠন যে দায়িত্ব তাঁর ওপর অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি সংগঠনের আদর্শ বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মনির খানের এ দায়িত্বপ্রাপ্তিতে আনোয়ারার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলের ব্যক্তিরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর সফলতা কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট