1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
এপেক্স বাংলাদেশের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত বাঘাইছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত প্রতিকূলতা মোকাবেলা সক্ষমতা প্রমাণের পর আমিরাতে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস শুরু করেছে: দুবাই শাসক শেখ মোহাম্মদ চট্টগ্রাম জামেয়া কমিল মাদ্রাসায় ‘আরবি ভাষা চর্চায় দক্ষতা নির্ণয় সূচক অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, থানায় মামলা। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন ১৬ ফ্লাইটে ৬ হাজার হজযাত্রী সৌদি আরবের জেদ্দা যাবেন বাঘাইছড়ি উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরিক্ষা উপকরণ বিতরণ চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা চট্টগ্রামে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

চট্টগ্রাম জামেয়া এলামনাই এসোসিয়েশন’র অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

  • সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১১১ পঠিত

 

মুহাম্মদ বোরহান উদ্দিন, চট্টগ্রাম মহানগর

এশিয়াখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “জামেয়া এলামনাই এসোসিয়েশনের অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে জামেয়ার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সাথে যোগসূত্র স্থাপনের এক নব দিগন্ত উন্মোচিত হলো।

এ উপলক্ষে ২ এপ্রিল ২০২৬ খ্রি. বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় জামেয়া কনফারেন্স রুমে আয়োজিত সভাপতিত্ব করেন জামেয়ার চেয়ারম্যান ও এলামনাই এসোসিয়েশনের আহবায়ক অধ্যাপক আবুল মহসিন মুহাম্মদ ইয়াহিয়া খান। এতে উপস্থিত সাবেক জামেয়ানরা এলামনাই প্রতিষ্ঠার লক্ষ্যে উদ্দেশ্যে,এর গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বক্তারা বলেন-উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক,অলিয়ে কামিল আওলাদে রাসূল, আল্লামা হাফেজ কারী সৈয়্যদ আহমদ শাহ সিরি কোটি রাহমাতুল্লাহি আলাইহি’ কতৃক প্রতিষ্ঠিত এশিয়া খ্যাত দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা ইসলামের সঠিক রুপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাত তথা মসলকে আলা হযরতের আদর্শ ও শিক্ষা বিস্তারে দেশ ও জাতির কল্যাণে যুগান্তকারী ভূমিকা পালন করে আসছে। এ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে জামেয়া এলামনাই এসোসিয়েশনের অভিযাত্রা। এ মহতি প্রয়াস সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একতা সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ ভাতৃত্ববোধ স্থাপন,শিক্ষার গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন,এতদসক্রান্ত সভা সেমিনার সিম্পোজিয়াম ও প্রশিক্ষণমূলক কর্মশালার আয়োজন,জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে গ্ৰহণযোগ্য ত্রৈমাসিক,বার্ষিক জার্নাল,সাময়িকী,ইসলামী আকিদা ও দর্শন বিষয়ক প্রকাশনার পদক্ষেপ গ্রহণ,জাতি গঠনমূলক সমকালীন ভাবনা,সুস্থ সংস্কৃতির চর্চা ও বিকাশ,প্রাক্তন শিক্ষার্থীদের ডাটাবেজ সংরক্ষণ পারস্পরিক নেটওয়ার্ক স্থাপন ,সাবেক ও বর্তমান কৃর্তিমান শিক্ষকমন্ডলীদের সম্মাননা প্রদান ,বার্ষিক সম্মেলন আয়োজন,সাবেক ও বর্তমান কৃতি শিক্ষার্থী দের সম্মাননা প্রদান,স্মারক প্রকাশ,দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ,বিভিন্ন সেবামূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন সর্বোপরি জামেয়ার অতীত বর্তমান ইতিহাস ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয়ে গঠনমূলক পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাবে এলামনাই এসোসিয়েশন।
আনজুমান ট্রাস্টের বর্তমান পৃষ্ঠপোষক পীরে বাঙাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ মূদ্দাযিল্লুহুল আলীর দুআ ও অনুমোদনক্রমে আনজুমান ট্রাস্টের সহায়তায় এসোসিয়েশনের অভিযাত্রা সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে আনন্দের মূহুর্ত।
আহবায়ক কমিটির সদস্য জামেয়ার প্রভাষক আল্লামা হাফেজ আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওস্তাজুল ওলামা অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান, আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যক্ষ আল্লামা হাফেজ আবদুল আলীম রিজভি,অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী,অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অহিদুল আলম,অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নাঈম উদ্দিন, শিক্ষা প্রশাসক জনাব সৈয়দ মুহাম্মদ আবদুল মান্নান,আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মুহাম্মদ বদিউল আলম রিজভি,অধ্যাপক সৈয়দ জালাল উদ্দিন আযহারী,অধ্যাপক ড মোহাম্মদ জাফরুল্লাহ,অধ্যাপক ড. মুরশেদুল হক,পূর্ব দেশ পত্রিকার সহকারী সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল, উপাধ্যক্ষ আল্লামা ড লিয়াকত আলী,অধ্যক্ষ মোহাম্মদ সরওয়ার উদ্দিন,অধ্যক্ষ মুহাম্মদ আবদুল আউয়াল হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি (বহুগ্ৰন্থের প্রণেতা),
অধ্যক্ষ আবুল কালাম আমিরী, বিশিষ্ট আরবি সাহিত্যেক অধ্যক্ষ আমির আহমদ আনোয়ার, ড. অধ্যক্ষ খলিলুর রহমান, মুহাদ্দিস সরওয়ার উদ্দিন, ড. মুহাদ্দিস নাসির উদ্দিন নামে, অধ্যক্ষ নজরুল ইসলাম নাঈমী, চবি’র সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ রবিউল আলম, মুফাসসির মোহাম্মদ ইয়াকুব হোসাইন, মাসিক তরজুমান- আহলে সুন্নাত এর সহকারী সম্পাদক জনাব আবু নাসের মোহাম্মদ তৈয়ব আলী, হাব’র পরিচালক’ আলহাজ্ব মোহাম্মদ আবদুল মালেক,হজ্ব কাফেলার পরিচালক জনাব মোহাম্মদ আবদুল জব্বার,দৈনিক আজাদীর কর্মকর্তা হাফেজ মাওলানা মুহাম্মদ ওয়াহেদ, মাওলানা মুহাম্মদ হামেদ রেযা নাঈমী, জনাব মাওলানা শাহ আলম,চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা মনিরুল হাসান, সংগঠক মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান,মাওলানা মুহাম্মদ মুজহেরুল হক,হজ্ব কাফেলার পরিচালক হাফেজ মোহাম্মদ হোসেন,ব্যবসায়ী জনাব মোহাম্মদ শহীদুল্লাহ ও মাওলানা মুহাম্মদ আবদুল গফুর খান প্রমূখ।

পরিশেষে মুসলিম উম্মাহর সুখ শান্তি উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দুআ মুনাজাত করেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মু.জি.আ.)

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট