1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে সম্মিলিত ৪ দিনব্যাপী বৈশাখী মেলা ও শোভাযাত্রা অনুষ্ঠিত চন্দনাইশে দোহাজারী নাগরিক কমিটির অভিষেক উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পূর্ব গাটিয়াডেঙ্গা হাবিবুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় দাখিল পরীক্ষার্থী-২৬ এর দোয়া মাহফিল সম্পন্ন সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ’র পহেলা বৈশাখে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। কবে মিলবে যানজটের মুক্তি: ভাল নেই চট্টগ্রামবাসী -আলমগীর আলম। পটিয়া লাখেরা উচ্চ বিদ্যালয়ে অবসরকালীন সংবর্ধনা ও মেধাবৃত্তি সনদ বিতরণ। মানবতার কাজে এগিয়ে এপেক্স বাংলাদেশ:সাচিং প্রু জেরী এমপি। বিয়ের প্রলোভনে ধর্ষণ ও পর্নোগ্রাফি: র‍্যাবের জালে মূলহোতা তোফাজ্জলসহ গ্রেফতার ২

চট্টগ্রাম শিল্পী সমিতির আয়োজনে শিল্পীদের মাঝে কম্বল বিতরণ

  • সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৯ পঠিত

এস, বি, জীবনঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র ডা. শাহাদাত হোসেন’র পৃষ্ঠপোষকতায় এবং নির্দেশনায়, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের সার্বিক সহায়তায়, শিল্পী সমিতির আয়োজনে, সর্বস্তরের শিল্পীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে, সমিতির সাবেক সফল সাধারণ সম্পাদক, বিশিষ্ট সংগঠক, সমাজ হিতৈষী ব্যক্তিত্ব আলহাজ্ব আনোয়ারুল হক চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, চট্টল গৌরব মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের আন্তরিক পৃষ্ঠপোষকতায় আজকের এই আয়োজন। তিনি বলেন, শিল্পীরা সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। শিল্পীদের কল্যাণে কাজ করতে পারলেই আনন্দ অনুভব করি। অতীতের মত ভবিষ্যতেও মাননীয় মেয়র মহোদয়ের পক্ষ থেকে আপনাদের পাশে থাকব। ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম লালদীঘিস্থ সিটি কর্পোরেশন লাইব্রেরী ভবন (২য় তলা)’র হল রুমে সমিতির সভাপতি নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বোয়ালখালী পৌরসভা বিএনপির সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, এড. আরিফুর রহমান চৌধুরী, শিল্পী সংগঠক এ.কে. পিন্টু, সমীরণ চৌধুরী, এম. এন ইসলাম, প্রিয় রঞ্জন চৌধুরী, মিলন আচার্য্য, গীতা আচার্য্য গৌতম চক্রবর্ত্তী, মায়া চৌধুরী, নাসরিন চৌধুরী লাকী, চৈতী সেন, শিমুল শীল, দেবেশ রক্ষিত দেবু প্রমুখ। বক্তারা শিল্পীদের কল্যাণে শিল্পী সমিতির প্রধান পৃষ্ঠপোষক চট্টল নন্দিত মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতার জন্য প্রশংসা করেন এবং শিল্পীদেরকে নিজ পরিবারের সদস্য মনে করে যে কোন প্রয়োজনে শিল্পীদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনা সভা শেষে উপস্থিত সর্বস্তরের শিল্পীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট