1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর মা-ছেলে নিহত বোয়ালখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, চালক ছুটিতে সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

চন্দনাইশে সিভিল সোসাইটি-চট্টগ্রাম আয়োজিত ‘ত্রৈমাসিক চন্দনাইশ’ এর মোড়ক উন্মোচন ও সংলাপ

  • সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৪০৬ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

চন্দনাইশে সিভিল সোসাইটি-চট্টগ্রাম আয়োজিত ‘ত্রৈমাসিক চন্দনাইশ’ এর মোড়ক উন্মোচন ও সংলাপে বক্তারা-চন্দনাইশের অবহেলা, দুর্নীতি ও সংকটের বিরুদ্ধে কথা বলাই আমাদের অঙ্গীকার।

চন্দনাইশে সিভিল সোসাইটি-চট্টগ্রাম আয়োজিত ‘ত্রৈমাসিক চন্দনাইশ’ এর মোড়ক উন্মোচন ও সংলাপ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি আর্ট গ্যালারিতে বিকাল ৪.০০টায়, ৪ মার্চ ২০২৬ ইং ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদের সভাপতিত্বে ত্রৈমাসিক চন্দনাইশ সম্পাদক জমির উদ্দিন ও মুখপাত্র তানভীর আহমেদ সিদ্দিকীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তারা চন্দনাইশের বিভিন্ন টেকসই উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। চন্দনাইশ উপজেলায় সরকারের মেগা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। কৃষি সম্প্রসারণ ও কারিগরি প্রশিক্ষণ এই দুটি বিষয় চন্দনাইশের মানুষের ভাগ্য খুব দ্রুত বদলাতে পারে। আমরা প্রেসার গ্রুপ হিসেবে চন্দনাইশের বিভিন্ন দফতর ও অফিসকে দায়িত্বশীল রাখতে চাই।
বক্তারা আরও বলেন-ত্রৈমাসিক চন্দনাইশ সফল তখনই, যখন এর প্রতিবেদন মানুষের বাস্তব সমস্যার সমাধানে ভূমিকা রাখবে। চন্দনাইশের অবহেলা, দুর্নীতি ও সংকটের বিরুদ্ধে কথা বলাই আমাদের অঙ্গীকার। প্রতি তিন মাসে আমরা সত্য তুলে ধরে চন্দনাইশের মানুষের সংকট সমস্যা এবং সমাধানের সূত্র খুঁজেতে চাই
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর এম এ গফুর, থিয়েটার ইইন্সটিটিউটের পরিচালক কবি ও নাট্যকার অভীক উসমান, ইউনাইটেড কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এম আমিনুল ইসলাম, মেট্টেপলিটন মেডিকেলের পরিচালক এম এ হাশেম, বিটিভির সাবেক ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মীর জামিল আকতার, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল, দোহাজারী নাগরিক কমিটির সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ জায়নুল আলম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক দেলোয়ার হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম একরাম হোসেন, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, চন্দনাইশ সিভিল সোসাইটির সদস্য ও শঙ্খতীর সম্পাদক মহিউদ্দীন কাদের, ত্রৈমাসিক চন্দনাইশের সহ সম্পাদক খান আইয়্যুব, আসিবুর রহমান আসিফ, আয়াজ আহমেদ ফাহিম, তৌহিদুল ইসলাম, রাশেদুল ইসলাম প্রমুখ।

ত্রৈমাসিক চন্দনাইশের মোড়ক উন্মোচনের মাধ্যমে এবং সার্বিক সহযোগীতা প্রত্যাশা ব্যক্ত ও চন্দনাইশের মঙ্গল কামনা করে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট