1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত কোরআনের আলো ছড়িয়ে দেওয়াই লক্ষ্য, এগিয়ে যাচ্ছে মনির আহমদ ফাউন্ডেশন রাউজানে সুদর্শন মহাবিহারে প্রবারণা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদ গঠন পটিয়া হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ, জনবল-ওষুধ সংকট নিরসনের আশ্বাস প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত  বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের পাশে আজিজুল হক মাদক-দ্রব্যমূল্য ও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বোয়ালখালীতে মানববন্ধন চট্টগ্রাম বন্দরের ৪৫ শতাংশ কনটেইনারের নিয়ন্ত্রণের দায়িত্ব যাচ্ছে “দুবাইয়ের DP World” এর হাতে! পটিয়ায় বেড়েছে সবুজ দেশি মাল্টার চাহিদা চায়না মাল্টার চড়া দামে স্বস্তি খুঁজছেন নিম্নআয়ের ক্রেতারা সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে আদর্শ ছাত্র ও যুব সমাজের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান।

প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত 

  • সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ পঠিত

 

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে গতকাল ২ অক্টোবর, শুক্রবার বিকাল ৪টায় আয়োজন করা হয়েছে “আনন্দলোকে মঙ্গলালোকে” শিরোনামে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের ৬ষ্ট পর্ব। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নিজস্ব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ছিলো সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও কথামালার অনন্য সমন্বয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করে পটিয়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নতুন ও প্রতিষ্ঠিত  শিল্পীরা। এই অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান রিকল লিমিটেড।

প্রত্যেয়ের শিক্ষার্থী আয়শা ছিদ্দিকা ইশার সঞ্চালনায় অনুষ্ঠানে কথামালার শুরুতেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমানতছফা বদরুন্নেসা ডিগ্রি কলেজ এর সহযোগী অধ্যাপক শান্তপদ বড়ুয়া, গাছবাড়িয়া সরকারি কলেজ এর হিসাব বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক আকতার হোসেন, ছায়াবিথি সাংস্কৃতিক একাডেমির পরিচালক শর্মিলা দাশ, চিত্রশিল্পী ও প্রশিক্ষক হামেদ হাসান, সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক শিবু মল্লিক, আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক নীহারিকা পাল, নৃত্য শিল্পী ও প্রশিক্ষক হৈমন্তী দে।

অতিথিরা বলেন, আনন্দলোকে মঙ্গলালোকে শিরোনামে প্রত্যয়ের সাংস্কৃতিক আয়োজন সাংস্কৃতিক কর্মীদের আলোর পথ দেখাবে। নতুন সংগঠক ও শিল্পী তৈরিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, প্রত্যয়ের নিয়মিত আয়োজন আনন্দলোকে মঙ্গলালোকে সাংস্কৃতিক অনুষ্ঠানে পটিয়ার প্রতিষ্ঠিত ও উদীয়মান শিল্পীরা তাদের একক পরিবেশনা নিয়ে অংশগ্রহণ করার সুযোগ পাই। এই সাংস্কৃতিক আড্ডা পটিয়ার তথা তৃণমূলের সাংস্কৃতিক কর্মকান্ড প্রসারে ভূমিকা পালন করবে।

আনন্দলোকে মঙ্গলালোকে অনুষ্ঠানের ষষ্ঠ পর্বে পটিয়ার বিভিন্ন সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন। এতে আবৃত্তি পরিবেশন করেন আনিকা হক, সানজানা আফরিন সানজু, আয়শা ছিদ্দিকা ঈশা, তানভিন জাহান তানহা, মোক্তাদির গনি, দিব্য কুমার চক্রবর্তী, পারমিতা বড়ুয়া, জান্নাতুল আদন, ওয়াজিহা ইসলাম তাহুরা, অংকুশ পাল সুর্য্য, আনন্দী দত্ত ও শেখ নাইফ ওয়াসিত্ব। নৃত্য পরিবেশন করে পূর্বানী চক্রবর্তী, আরোহী রাখি দাশ, আনিকা হক,মন্দিরা সর্দ্দার, তাহসিন উদ্দিন, সিরাজুম মনিরা আরাফ। সঙ্গীত পরিবেশন করেন শিউলী চৌধুরী, শর্মিলী রাণী দেব, মেঘলা রাণী রায়, প্রাপ্তি দাশ। অনুষ্ঠানে দলীয় আবৃত্তি,  সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি ও ছায়াবিথি সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীরা। পুরো আয়োজনে তবলায় ছিলেন দেবজয় দাশ ও প্রমিত দে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট