1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত চট্টগ্রাম সিনিয়র’স প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি ইস্কান্দার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন গরুর রশিতে লেগে সিএনজি দুর্ঘটনা, গরুর মালিক পক্ষের হামলায় পুলিশের এএসআইসহ আহত ৪ কিসের এত বড়াই আমাদের বলো? -নোহা নেছার অন্নি  ৬৯তম CMC Day উপলক্ষে চমেক হাসপাতালের ৭৯ নম্বর ওয়ার্ডে পার্কভিউ হসপিটালের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অপ্রতিম -অভিলাষ মাহমুদ

চৌদ্দ বছরের কিশোরীকে চলন্ত বাসে গণধর্ষণ আসামী গ্রেফতার

  • সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৪৩০ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় এক যাত্রীবাহী বাসে ১৪ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও পলাতক রয়েছে বাসের সুপারভাইজার। ১৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ১৬ এপ্রিল ভোর পর্যন্ত ধর্ষণের এই ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর বক্তব্য অনুযায়ী, গত ১৫ এপ্রিল দুপুর আড়াইটায় কিশোরীটি কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাসে ওঠে। চট্টগ্রাম শহরে পৌঁছানোর পর বাসের চালক, সুপারভাইজার ও হেলপার তাকে বহদ্দারহাট বাস টার্মিনাল সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ১৫ এপ্রিল সন্ধ্যা ৬:৩০টা থেকে ১৬ এপ্রিল ভোর ৪:১০টা পর্যন্ত পালাক্রমে তাকে ধর্ষণ করে বাসের ভেতরেই।

পরে কিশোরীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বাসচালক সাতকানিয়ার উত্তর পুরানগড় ৪ নং ওয়ার্ডের শামশুল ইসলামের ছেলে মো. লোকমান ওরফে তারেক (২৬) এবং হেলপার লোহাগাড়া ৫ নম্বর ওয়ার্ডের মাতবর বাড়ির মো. হানিফকে (৩৬) গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের ঘটনায় অপর সহযোগী সুপারভাইজার মোবারক হোসেনের সংশ্লিষ্টতার কথাও স্বীকার করেছে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।

ধর্ষণের শিকার কিশোরীটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক ও মানসিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ ঘটনায় চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত দ্রুততর করার জন্য উচ্চ পর্যায়ের তদন্তকারী টিম গঠন করা হতে পারে বলে জানা গেছে

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট