1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান মেয়র ডা. শাহাদাতের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন পেকুয়ায় ধানের শীষের সমর্থনে এম এ কাইয়ুম ইশতিয়াকের মিছিলে গনজোঁয়ার চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ এপেক্স ক্লাব অব পটিয়ার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন পোল্যান্ডের ক্রাকোতে উদ্বোধন করা হলো বাংলাদেশি গ্রোসারি সুপারশপ ‘লিটল এশিয়া গ্রোসারি অ্যান্ড হালাল মিট’ থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে বায়েজিদে খণ্ডিত লাশ উদ্ধারের রহস্য উদ্ঘাটন,অভিযুক্ত নারী গ্রেপ্তার ২০ বছর পর রোববার চট্টগ্রামে আসছেন তারেক রহমান পলোগ্রাউন্ডে মহাসমাবেশ, লক্ষাধিক মানুষের সমাগমের আশা চন্দ্রঘোনায় মাদরাসা পরিদর্শন ও মনিটরিং এ আনজুমান এডুকেশন বোর্ড সীতাকুণ্ডে মাজার জিয়ারতে প্রচারণা শুরু

জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় আবুল হোসেন আবু।

  • সময় বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৫৭১ পঠিত

মোহাম্মদ জুবাইরঃ

আন্দোলনের নামে নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টি করলে শ্রমিক জনতা প্রতিহত করবে
আজ ১২ অক্টোবর বুধবার জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ নন সিবিএ সমন্বয় পরিষদের উদ্যোগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দিনটি পালিত হয়। এর অংশ হিসেবে আজ বিকেল ৪ টায় দারুল ফজল মার্কেটস্থ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সংগঠনের সদস্য সচিব শ্রমিক নেতা আবুল হোসেন আবু বলেছেন, আমরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠিত হতে চাই এবং এই ক্ষেত্রে শ্রমজীবী সমাজের মধ্যে যে বৈষম্য বিদ্যমান তা লাঘব করতে চাই। শ্রমিক শ্রেণির প্রতিনিধিত্বকারী নেতৃত্বকে এইক্ষেত্রে সাধারণ শ্রমিক শ্রেণির কল্যাণ ও মঙ্গল কামনায় তাদের পাশে থাকলেই আমাদের সাংগঠনিক শক্তির ভিত্তি সুদৃঢ় হবে। তিনি আরো বলেন, বর্তমান প্রেক্ষাপটে আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা কোন সাংঘর্ষিক পর্যায়ে যেতে চাই না। তবে বিএনপি-জামাত খুনি চক্রকে সাথে নিয়ে আন্দোলনের নামে অগ্নি-সন্ত্রাস, সহিংসতা বা নৈরাজ্য সৃষ্টি করলে চট্টগ্রামের শ্রমিক জনতা তা প্রতিহত করবে। সাবের আহমদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আবুল বশর, কামাল উদ্দীন বাদল, জামাল উদ্দীন লিটন, সাইমুম হোসেন ভোর, রফিকুল আলম সাচ্চী, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, মোঃ ইব্রাহিম, মোঃ জাফর, নাসির উদ্দীন, মোঃ ফরিদ, মাহাবুব শিপন, শাহাজাহান ভুঁইয়া, মাহবুবুর রহমান লিংকন, শাহজাহান সাজু, আব্দুল মান্নান টিটু, রাজেস বড়ুয়া, আকবার আলী শাহ, সমীরুল ইসলাম তুহিন, আব্দুল লতিফ, মোঃ আলাউদ্দীন, আজগর আলী, নুরুল ইসলাম, মোঃ ইব্রাহিম, মোঃ সোহেল, মোঃ রফিক, মোঃ মানিক, আলী হোসেন, মোঃ মাহিন, হাজী গফুর প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট