1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা

জাতীয় সংসদের হুইপ সামশুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিবে আওয়ামী লীগ

  • সময় মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৮২২ পঠিত

পটিয়া প্রতিনিধিঃ

জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ পটিয়া আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরী ও তার ছেলে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা নাজমুল হক চৌধুরী শারুনসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানহানিকর, আপত্তিকর তথ্য পরিবেশন করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তোলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগ। জাতীয় সংসদের হুইপের পরিবারের বিরুদ্ধে একটি চক্র পরিকল্পিতভাবে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত। একটি শিল্প গ্রুপের সাথে হুইপের ছেলের ব্যক্তিগত বিরোধের কারণে তাদের মালিকানাধিন মিডিয়াগুলো আজগবী কল্প কাহিনী বানিয়ে প্রচার করছে আসছে বলে দাবি করেন। এসব অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াবে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ পটিয়াবাসী। মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে উপজেলা আওয়ামী লীগ, পটিয়াস্থ দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন নেতা কর্মীরা। অপপ্রচার ও ষড়যন্ত্র করে পটিয়ার চলমান উন্নয়ন কর্মকান্ডকে বাঁধা গ্রস্থ করার কৌশল বলে দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকম শামসুজ্জামান চৌধুরী, উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশেদ মনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্ত্তী, দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর হাকিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক চেয়ারম্যান, আলমগীর খালেদ, এজাজ চৌধুরী, ইঞ্জিনিয়ার সৈয়দ মোরশেদ উল্লাহ, সেলিম চেয়ারম্যান, চেয়ারম্যান ইনজামুল হক জসিম, মাহবুবুল আলম চৌধুরী চেয়ারম্যান, আবুল কালাম ভোলা, চেয়ারম্যান এহসানুল হক, এম এ হাশেম চেয়ারম্যান, পটিয়া পৌরসভার প্যানেল মেয়র ইঞ্জিনিয়ার রুপক সেন, কাউন্সিলর নাসির উদ্দীন, গিয়াস উদ্দীন আজাদ, কাউন্সিলর কামাল উদ্দীন বেলাল, কাউন্সিলর শফিউল আলম, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন নাসির, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ ও এম এ রহিম, দক্ষিণ জেলা যুবলীগের সহ সভাপতি মর্তুজা কামাল মুন্সি, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এডভোকেট বেলাল উদ্দীন, পটিয়া আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট দিপক কুমার শীল, পটিয়া পৌরসভা যুবলীগ সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ। উপজেলা ও জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট