1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক পঙ্গু রোগীকে হুইল চেয়ার প্রদান রংপুরে জাল নোট চক্রে র‌্যাবের বড় অভিযান: কারখানা ও সরঞ্জামসহ গ্রেফতার ১ হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ ‘‘ডান্ডি গামে আসক্ত পথশিশুদের পুনর্বাসনে করণীয়’’ শীর্ষক মতবিনিময় সভা তীব্র অকটেন সংকটে চট্টগ্রামে জ্বালানীর জন্য গ্রাহকদের হাহাকার বোয়ালখালী পৌর প্রশাসকের পদোন্নতিতে কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা মোজাম্মেল হক চৌধুরীর নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ প্রয়োজন নাগরিক ছাত্র ঐক্য জঙ্গল সলিমপুরে স্থায়ী ক্যাম্পের উদ্যোগ, নিরাপত্তা জোরদারে মাঠে র‌্যাব-প্রশাসন-পুলিশ আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: পুলিশ সংস্কার ও সহযোগিতা জোরদারে গুরুত্ব

জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি প্রদান

  • সময় মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৬০২ পঠিত

মোঃ শহিদুল ইসলাম:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক পাবনার আলো পত্রিকার সম্পাদক মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রধান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখা।
৩ এপ্রিল বেলা ১১ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সভাপতি ও দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ্ব ডা. আব্দুস সালামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি ও বার্তা সংস্থা আইএনএস’র প্রধান সম্পাদক হাসান আলী, মোহনা টিভির জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লাহ হীরা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সহ সভাপতি ও প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নু, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জোবায়ের খান প্রিন্স, দৈনিক পাবনার চেতনার প্রধান প্রতিবেদক আদনান সোহান, জেটিভির পাবনা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, পদ্মা টিভির পাবনা প্রতিনিধি আলাউদ্দিন বিন কাশেম, দৈনিক পাবনার আলোর নিজস্ব প্রতিনিধি মুনিম শাহরিয়ার কাব্য প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাহফুজ আলী কাদেরী, তার পরিবার ও অনন্য সমাজ কল্যাণ সংস্থার বিরুদ্ধে একটি কুচক্রী মহল এটিএন নিউজের মত একটি জনপ্রিয় টিভি চ্যানেলের সাংবাদিকের কাছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্য পরিবেশন করে একটি বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে। মানব বন্ধন ও স্মারকলিপিতে মাহফুজ আলী কাদেরীর বিরুদ্দে অপপ্রচারকারীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট