1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
এপেক্স বাংলাদেশের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত বাঘাইছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত প্রতিকূলতা মোকাবেলা সক্ষমতা প্রমাণের পর আমিরাতে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস শুরু করেছে: দুবাই শাসক শেখ মোহাম্মদ চট্টগ্রাম জামেয়া কমিল মাদ্রাসায় ‘আরবি ভাষা চর্চায় দক্ষতা নির্ণয় সূচক অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, থানায় মামলা। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন ১৬ ফ্লাইটে ৬ হাজার হজযাত্রী সৌদি আরবের জেদ্দা যাবেন বাঘাইছড়ি উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরিক্ষা উপকরণ বিতরণ চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা চট্টগ্রামে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক

  • সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১০৯ পঠিত

 

মোঃ কায়সার , চট্টগ্রাম প্রতিনিধি।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, ডেঙ্গু এখন মহামারির রূপ নিচ্ছে। কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে দায়ী করে এ রোগ প্রতিরোধ করা সম্ভব নয়।
১৪ মার্চ(শনিবার) চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নগরের ডিসি হিল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হলে রোগীর প্লেটলেট কমে যায়, যা জীবনঝুঁকির কারণ হতে পারে। তাই এ রোগ থেকে বাঁচতে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বসবাসের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে একটি নিরাপদ ও সুস্থ নগর গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। তিনি বলেন, বর্ষা মৌসুম ঘনিয়ে আসছে। এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় নগরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে এবং জনগণকে ডেঙ্গু প্রতিরোধে সম্পৃক্ত করা হবে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯৫ জন। এর মধ্যে গত মাসে একজনের মৃত্যু হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট