1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী “পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুস উদযাপনের গুরুত্ব-তাৎপর্য ” মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী পটিয়ায় জশনে ঈদে মিলাদুন্নবী ও নাতে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত ভেজাল-অনিয়মে ফ্লেভারস-মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লক্ষ টাকা জরিমানা রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি

নাইক্ষ্যংছড়িতে গৃহবধূকে নৃশংস হত্যা- অভিযুক্ত আরও ২ জন আটক

  • সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৩০৭ পঠিত

আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন বাইশারী ইউনিয়নস্থ ২ নং ওয়ার্ড রাঙ্গাঝিরি এলাকায় শুক্রবার (২১ মার্চ) গৃহবধূকে জবাই করে নৃশংস হত্যার ঘটনায় আরিফ উল্লাহ ও মোহাম্মদ রিয়াজ নামের আরও দুই জনকে আটক করেছে স্থানীয় জনতা।

শনিবার (২২ মার্চ) রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নস্থ ২ নং ওয়ার্ড রাঙ্গাঝিরি এলাকা থেকে তাদেরকে আটক করে। পরে আটক দুই জনকে পুলিশের নিকট সোপর্দ করা হয়।

আটক আরিফ উল্লাহ রাঙ্গাঝিরি এলাকার মোঃ ইসমাইল’র পুত্র ও মোহাম্মদ রিয়াজ একই এলাকার হামিদ উল্লাহ’র পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, গৃহবধূ তৈয়বা বেগম (৪৫) শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় মাঠ থেকে নিজের গৃহপালিত গরু আনতে গেলে তাকে জবাই করে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিযুক্ত রাঙ্গাঝিরি এলাকার ফারুক আহমদ (৩৩) নামের এক যুবককে শনিবার (২২ মার্চ) স্থানীয়রা আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়।

এদিকে এ হত্যার ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যেই অভিযুক্ত আরও দুই জনকে স্থানীয়রা আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাশরুরুল হক জানান, হত্যার ঘটনায় অভিযুক্ত আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট