1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ প্রবাসীর উদ্যোগে বোয়ালখালীতে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে ষড়যন্ত্র ও হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ঢাকায় পাঠানো হচ্ছে ৮ জন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত পটিয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন পটিয়ায় বাড়ির ছাদে থাই আনার ও মালটা চাষে প্রশংসায় ভাসছেন তরুণ আইনজীবী। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান এটা শুধু বন্যা নয়, প্রকৃতির অভিশাপ: আমাদের অসচেতনতার নির্মম পরিণতি —মোহাম্মদ আলী চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ

পটিয়ায় মালঞ্চের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

  • সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯৪ পঠিত

 

আলমগীর আলম, পটিয়া।

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের আহ্বান জানিয়ে পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ-এর চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের বক্তারা বলেন, সমাজে চলমান অবক্ষয় থেকে উত্তরণ এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।
গত ২২ জুন সকালে পটিয়া পৌরসদরের খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন মালঞ্চের সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি মানিক চৌধুরীর উত্তরসূরি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক দীপংকর চৌধুরী কাজল। বিশেষ অতিথি ছিলেন খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং পটিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ পিন্টু।
এ সময় বক্তব্য রাখেন পটিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, পটিয়া আইন কলেজ পরিচালনা বোর্ডের সাধারণ সম্পাদক ও মালঞ্চের সাবেক সভাপতি অ্যাডভোকেট খুরশীদ আলম, মালঞ্চের সাধারণ সম্পাদক ও শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশ, ভাস্কর শিল্পী শুভাশীষ দাশ রূপক, প্রতিযোগিতা উদযাপন পরিষদের আহ্বায়ক ভগীরথ দাশ, আবদুর রহমান রুবেল, নজরুল ইসলাম, গিয়াস উদ্দিন সেলিম, সোহেল পারভেজ সুমন, অ্যাডভোকেট মাঈনুল ইসলাম সুমন, শিল্পী নয়ন দে এবং হামিদ হাসান প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে শিক্ষাবিদ দীপংকর চৌধুরী কাজল বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের গৌরব ও অহংকার। স্বাধীনতাবিরোধী অপশক্তি সেই গৌরবকে ম্লান করে দিতে চায়। দেশে নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।
এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
উল্লেখ্য, এ সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পটিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী আবৃত্তি, সংগীত, রচনা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংস্কৃতিপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট