1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের  সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ চাকরিচ্যুত ব্যাংকারদের পটিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত ৩ বোয়ালখালী প্রত্যয়ে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাতের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস টেস্ট ও খতনা কর্মসূচি সম্পন্ন বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় মোহাম্মদ আলাউদ্দীন

  • সময় রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৭৩ পঠিত

আলমগীর আলম,পটিয়া।

পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ ব্যবসায়ী ও প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ আলাউদ্দীন।
তিনি নির্বাচিত হলে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে এক আলাপচারিতায় মোহাম্মদ আলাউদ্দীন জানান, ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়।
২০১২ সাল থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি বলেন, দেশে ও প্রবাসে অবস্থানকালে বিএনপির বিভিন্ন সাংগঠনিক ও গণতান্ত্রিক কর্মসূচিতে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি বিএনপি সৌদি আরব পশ্চিম অঞ্চল শাখার আহ্বায়ক কমিটির সদস্য এবং সৌদি আরব পশ্চিম অঞ্চল স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিএনপি সৌদি আরব পশ্চিম অঞ্চল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
মোহাম্মদ আলাউদ্দীন বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়ন পরিষদের সেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনগণমুখী করতে কাজ করবেন। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে শোভনদণ্ডী ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও সেবাবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।
মানুষের সেবাই হবে আমার প্রধান অঙ্গীকার।
এছাড়া তিনি দাবি করেন, ২০২৪ সালের গণতান্ত্রিক আন্দোলনের সময় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা হিসেবে বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ত ছিলেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শোভনদণ্ডী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে গণসংযোগ ও জনসম্পৃক্ততা বাড়ানোর কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি আরও বলেন পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সমাজ পরিবর্তনে আমি পদক্ষেপ গ্রহণ করবো সকলের দোয়া আন্তরিকতা ভালবাসায় আমি বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ।
বর্তমান প্রেক্ষাপটে মোহাম্মদ আলাউদ্দীনের প্রার্থিতা ঘোষণাও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
নির্বাচন কমিশন কতৃক জানাযায় আগামী অক্টোবর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশীল ঘোষনা হতে পারে পটিয়ায় ১৭ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীরা সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে নির্বাচনী মাঠ সরব রাখছেন বলে একাধিক সূত্রে জানাগেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট