1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাসূলুল্লাহ(দ.)’র প্রতি সম্মান ও ভালবাসা সফলতার সোপান -সৈয়্যদা আফরা দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। -সাঈদ আল নোমান এমপি সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব কৃত্রিম কিডনি তৈরি করে সারা বিশ্বে চমক লাগান চট্টগ্রামের সন্তান ড. শুভ রায়। বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত শফিকুল সভাপতি আলমগীর সাধারণ সম্পাদক পটিয়ায় মানবতার বন্ধনের কার্যকরী কমিটি গঠন। জাসাস চট্টগ্রাম মহানগর এর উ‌দ্যেগে জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলা‌মের ১২৭ তম জন্মবার্ষির্কী উদযাপন সম্পন্ন। আবারও চট্টগ্রাম নগরীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার মুদি দোকানি ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

পলাশে ৫০০ টাকার জন্য প্রাণ গেল দিনমজুরের

  • সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৭৯ পঠিত

পলাশ নরসিংদীঃ

নরসিংদীর পলাশ উপজেলায় মাত্র ৫০০ টাকার দেনা-পাওনাকে কেন্দ্র করে ইসমাইল মিয়া (৪৫) নামে এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (১০ মে) রাত ৮ঘটিকার সময় উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ইসমাইল মিয়ার বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে। তিনি খিলপাড়ার পুবালী এলাকার একটি কলোনিতে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে খিলপাড়া গ্রামের একটি সড়কে দাঁড়িয়ে ছিলেন ইসমাইল। এ সময় একই গ্রামের আছান আলীর ছেলে আফজাল হোসেনের সঙ্গে তার দেখা হয়। জানা যায়, পূর্বে ইসমাইল আফজালের কাছ থেকে ৫০০ টাকা ধার নিয়েছিলেন। ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে আফজাল পকেট থেকে ছুরি বের করে ইসমাইলের কোমরে আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইসমাইলকে দ্রুত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ইসমাইলের মৃত্যু হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃমনির হোসেন বলেন, “৫০০ টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরে আফজাল হোসেন ইসমাইলকে ছুরিকাঘাত করে হত্যা করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এই নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট