1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ লেখক আতিকুর রহমান’র আরবে মুসাফির গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা , তরুণ প্রজন্মকে আলোকিত পথ দেখাতে বইপড়া ও পারিবারিক শিক্ষার বিকল্প নেই চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনো ও অনলাইন স্ক্যামিং আস্তানায় পুলিশের অভিযান: ৭০ বিদেশি নাগরিক আটক ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত

পানি ন্যায়বিচারের দাবিতে যুবদের আন্দোলনে চট্টগ্রাম ওয়াসার প্রতিশ্রুতি

  • সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৫৭ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাপ রিপোর্টার

চট্টগ্রাম, ২০ আগস্ট ২০২৬
“নিরাপদ পানি কোনো অনুগ্রহ নয়, এটি মানুষের অধিকার” এই দাবিতে এক্টিভিস্টা চট্টগ্রাম এর যুবদের নেতৃত্বে এবং ব্রাইট বাংলাদেশ ফোরাম ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় পরিচালিত ধারাবাহিক Water Justice Movement-এ গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

আজ চট্টগ্রাম ওয়াসার সামনে আয়োজিত কর্মসূচিতে ১৬০ জনের বেশি ভুক্তভোগী কমিউনিটি সদস্য, যুব প্রতিনিধি, নারী, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিবিএফ এর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। ব্যানার, প্ল্যাকার্ড, প্রতীকী পানির পাত্র ও গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে তারা চট্টগ্রামের পানি সংকটের বাস্তব চিত্র তুলে ধরেন।কর্মসূচিতে আন্দোলনকারীদের পক্ষ থেকে পানি সংকটাপন্ন এলাকায় দ্রুত ওয়াসার পানির লাইন সম্প্রসারণ ও নতুন সংযোগ নিশ্চিত করা, অবৈধভাবে পানির লাইন দখল ও অনুমোদনহীন পানি বিক্রির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সংকটাপন্ন এলাকায় জরুরি নিরাপদ পানি সরবরাহের দাবি জানানো হয়।

এ সময় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম যুব, ভুক্তভোগী মানুষ, সিএসও ও গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে উত্থাপিত দাবিগুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রকাশ্য প্রতিশ্রুতি দেন।

আয়োজকরা বলেন, এই প্রতিশ্রুতি যুব ও কমিউনিটির ধারাবাহিক অ্যাডভোকেসির একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে প্রতিশ্রুতির বাস্তবায়ন, সময়সীমা ও জবাবদিহিতাই এখন মূল বিষয়।

চট্টগ্রামের প্রতিটি মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন পানির নিশ্চয়তা না হওয়া পর্যন্ত Water Justice Movement-এর অ্যাডভোকেসি অব্যাহত থাকবে।

পানি ন্যায়বিচার কোনো বিলাসিতা নয়, এটি মানুষের অধিকার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট