1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী “পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুস উদযাপনের গুরুত্ব-তাৎপর্য ” মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী

প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত 

  • সময় শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১২০ পঠিত

 

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে আজ  ৩১ জুলাই, শুক্রবার বিকাল ৫টায় আয়োজন করা হয়েছে “আনন্দলোকে মঙ্গলালোকে” শিরোনামে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের ৫ম পর্ব। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নিজস্ব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ছিলো সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও কথামালার অনন্য সমন্বয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করে পটিয়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নতুন ও প্রতিষ্ঠিত শিল্পীরা। এই অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান রিকোল।

প্রত্যেয়ের শিক্ষার্থী সৃষ্টি চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে কথামালার শুরুতেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুছা নূর চেমন স্বাস্থ্যসেবা কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা ডাক্তার তাসলিম চৌধুরী, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক মনজুর আহম্মেদ, সোনালী ব্যাংক পিএলসির পটিয়া শাখার সিনিয়র অফিসার ইনজামামুল হক, মাবিলা এন্ড সৈয়দ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এস এম হারুনুর রশীদ, প্রত্যয়ের সঙ্গীত বিভাগের প্রশিক্ষক শিবু মল্লিক, আবৃত্তি বিভাগের সমন্বয়ক নীহারিকা পাল, নৃত্য প্রশিক্ষক হৈমন্তী দে।

অতিথিরা বলেন, আনন্দলোকে মঙ্গলালোকে শিরোনামে প্রত্যয়ের সাংস্কৃতিক আয়োজন সাংস্কৃতিক কর্মীদের আলোর পথ দেখাবে। নতুন সংগঠক ও শিল্পী তৈরিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, প্রত্যয়ের নিয়মিত আয়োজন আনন্দলোকে মঙ্গলালোকে শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনে পটিয়ার প্রতিষ্ঠিত ও উদীয়মান শিল্পীরা তাদের একক পরিবেশনা নিয়ে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এই সাংস্কৃতিক আড্ডা পটিয়ার তথা তৃণমূলের সাংস্কৃতিক কর্মকান্ড প্রসারে ভূমিকা পালন করবে।

আনন্দলোকে মঙ্গলালোকে অনুষ্ঠানের পঞ্চম পর্বে পটিয়ার বিভিন্ন সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন। এতে আবৃত্তি পরিবেশন করেন পারমিতা বড়ুয়া, তানভিন জানান তানহা, দিব্য কুমার চক্রবর্তী,আফিয়া মুবাশ্বিরা, সানজানা আফরিন সানজু, প্রসুন চৌধুরী, মোক্তাদির গনি, জান্নাতুল আদন, সৃষ্টি চক্রবর্তী। নৃত্য পরিবেশন করেন অদ্বিতীয়া বড়ুয়া, সৃজিতা বড়ুয়া, মন্দিরা সর্দার, অঙ্কনা বড়ুয়া, আনিকা হক, অহনা দে, মধুশ্রী রানী রায়। সংগীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী মনজুর আহমেদ, দীপা দাশ, শাপলা দত্ত, পায়েল নাথ, প্রাপ্তি দাশ, দীপা সরকার। অনুষ্ঠানে দলীয় আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীরা। পুরো আয়োজনে তবলায় ছিলেন দেবজয় দাশ ও প্রমিত দে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট