1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিতার বিচারে ভুল হলে সন্তান কখনো সুনাগরিকে পরিণত হতে পারে না: মীর্জা মো: নাসির উদ্দিন চট্টগ্রামের জলাবদ্ধতা কমাতে চসিক মেয়রের তাৎক্ষণিক পদক্ষেপে নগরজীবনে কিছুটা স্বস্তি নানিয়ারচর জোন (১৭ ই বেংগল) কর্তৃক বুড়িঘাট ইয়ুথ ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান বাঘাইছড়িতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামের জেলা প্রশাসকের সাথে আইনী সহায়তা কেন্দ্র ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কর্ণফুলীর শিকলবাহায় ডেইরী ফার্মের বর্জ্য ফেলে ভয়াবহ পরিবেশ দূষণ ফেনী ছাগলনাইয়ায় একনলা বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার ১ চমেক হাসপাতাল পরিচালকের সাথে ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পটিয়ার সামশুল আলম মাস্টার: মানবতার জন্য সাহসী এক আজীবন সংগ্রামী চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি

বাইশারীতে সড়ক’র চলমান কাজ পরিদর্শনে-ইউএনও,অবৈধ বালু ও পাহাড় খেকোদের হুশিয়ারি

  • সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩২৬ পঠিত

আনোয়ার হোছাইন,

(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ইট দিয়ে নির্মাণাধীন গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে সড়কের চলমান কাজ পরিদর্শন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর।

বুধবার (১২ মার্চ) বেলা আনুমানিক ১২ টার দিকে অনিয়মের খবরে বাইশারতে নির্মাণাধীন বাইশারী-হেডম্যান চাকপাড়া-মধ্যম চাকপাড়া সড়ক ও তুফান আলী পাড়া-করিমার ঝিরি সড়কের চলমান কাজ পরিদর্শন করেন।

এসময় খাল ও ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত বালু উত্তোলন ও অবৈধ ভাবে পাহাড়ের কাটা মাটি দিয়ে সড়কের চলমান কাজে ব্যবহারের কারণে সংশ্লিষ্ট ঠিকাদারকে হুশিয়ারি করেন ইউএনও। পরবর্তীতে সড়কের কাজে খাল থেকে অবৈধভাবে উত্তোলিত বালু ও মাটি ব্যবহার না করার সতর্ক করেন।

জানা যায়, বাইশারী ইউনিয়নস্থ ৯ নং ওয়ার্ডে চলমান বাইশারী বাজার-হেডম্যান চাকপাড়া-মধ্যম চাকপাড়া ও ৮ নং ওয়ার্ডে চলমান তুফান আলী পাড়া-করিমার ঝিরি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হওয়ায় সরেজমিনে পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর। এ সময় সড়কের চলমান কাজে অবৈধভাবে খাল থেকে উত্তোলিত বালু ও মাটি ব্যবহার করায় সংশ্লিষ্ট ঠিকাদারকে হুশিয়ারি করেন। তিনি আরও বলেন, খাল থেকে বালু তুললে রাস্তা ধসে যাবে এবং জনগণের চলাচলে কষ্ট হবে। সেই বালু আবার রাস্তায় ব্যবহার করছেন।

এদিকে ইউনিয়নের লম্বাবিল এলাকায় অবৈধ ভাবে পাহাড় কাটার স্থান পরিদর্শন করেন ইউএনও। এবং পাহাড় কেটে ফসলি জমি ভরাট সহ পরিবেশ বিধ্বংসী সংশ্লিষ্ট কাজে জড়িতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ইউএনও।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট