1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব সমাজের বিষফোঁড়া -মুহাম্মদ মুহিউদ্দীন ইবনে মোস্তাফিজ সুরধ্বনি মিউজিক একাডেমি’র শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান সম্পন্ন। কবিতাঃ অপেক্ষার নীল কাব্য  -মোঃ ফেরদাউস আলম  হালিশহরে মনির আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ জাতীয় ছাত্রশক্তির সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন। ত্রিতরঙ্গ আবৃত্তি দলের “চিরদিনের সখা” অনুষ্ঠান সম্পন্ন মা দিবসে শিশুদের প্রাণবন্ত আয়োজনে মুখর ফ্লোরেট প্লে স্কুল এন্ড ডে কেয়ার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আতঙ্কে এলাকাবাসী গ্রেফতার একজন চট্টগ্রামে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর বৈশাখী কনসার্ট: সুরের মূর্ছনায় মাতল বন্দরনগরী পটিয়া, চট্টগ্রাম জুড়ে প্রতিদিন চলছে জমজমাট মেজবানী ও ওরশ বিরানী।

বাঘাইছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত

  • সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০৩ পঠিত

আনোয়ার হোসেন

বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০২৫-২৬ অর্থবছরের কর্মসূচির আওতায় ২০ এপ্রিল সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
“ইমামরা সমাজের নেতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সম্মেলনে সমাজে ইমামদের করণীয় ও দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন আনোয়ার হোসেন এবং সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলার ফিল্ড সুপারভাইজার আলী আহসান ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র উপজেলার মডেল কেয়ারটেকার মাওলানা বোরহান উদ্দিন এবং সাধারণ কেয়ারটেকার আব্দুর রহমান। বিভিন্ন মসজিদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ইমামরা কেবল নামাজের নেতৃত্বদানকারী নন; তারা সমাজের পথপ্রদর্শক, নৈতিক শিক্ষক এবং দ্বীনের দাওয়াতদাতা। একটি সমাজের আধ্যাত্মিক ও নৈতিক উন্নতি অনেকাংশে ইমামদের ওপর নির্ভরশীল।
তারা আরও বলেন, ইমামদের প্রধান দায়িত্ব হলো কুরআন ও সুন্নাহর আলোকে সঠিকভাবে নামাজ পরিচালনা করা এবং মানুষের মাঝে দ্বীনের সঠিক জ্ঞান পৌঁছে দেওয়া। নিজের আমলের মাধ্যমে মানুষকে শিক্ষা দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সমাজে নৈতিক অবক্ষয় রোধে ইমামদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। মাদক, দুর্নীতি, অন্যায়-অবিচার ও পারিবারিক কলহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করে মানুষকে নৈতিকতার পথে আহ্বান করার ওপর জোর দেন বক্তারা।
এছাড়াও সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা, ধনী-গরিব নির্বিশেষে সকলের পাশে দাঁড়ানো এবং তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে ইমামদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন নতুন সমস্যার উদ্ভব হচ্ছে। এসব বিষয়ে সঠিক দিকনির্দেশনা দিতে ইমামদের নিয়মিত জ্ঞানার্জন এবং নিজেকে যুগোপযোগী করে গড়ে তোলার বিকল্প নেই।
সম্মেলনের শেষ পর্যায়ে ইমামদের সমাজে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ইমামরা তাদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে সমাজ উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট