1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। -সাঈদ আল নোমান এমপি সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব কৃত্রিম কিডনি তৈরি করে সারা বিশ্বে চমক লাগান চট্টগ্রামের সন্তান ড. শুভ রায়। বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত শফিকুল সভাপতি আলমগীর সাধারণ সম্পাদক পটিয়ায় মানবতার বন্ধনের কার্যকরী কমিটি গঠন। জাসাস চট্টগ্রাম মহানগর এর উ‌দ্যেগে জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলা‌মের ১২৭ তম জন্মবার্ষির্কী উদযাপন সম্পন্ন। আবারও চট্টগ্রাম নগরীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার মুদি দোকানি ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত পটিয়ায় বাসচাপায় প্রাণ গেল দুই কিশোরের।

বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  • সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১০৯ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি :
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৭ তম সংঘনায়ক প্রয়াত ড. এস ধর্মপাল মহাথের ধর্মীয় স্মৃতি বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল)  বিকেলে উপজেলার খরণদ্বীপ আর্য্যবোধি বিহার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন সংঘনায়ক প্রয়াত ড. এস ধর্মপাল মহাথের ধর্মীয় স্মৃতি বৃত্তি পরিষদ।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি ভদন্ত বিপস্সী মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শাকপুরা শ্রী শ্রী লোকনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক সাধক ডালিম বড়ুয়া।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু  মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন ড. প্রিয়দর্শী মহাথের। পরিষদের সচিব বি. সত্যানন্দ থের’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত কীর্তিপাল ভিক্ষু ও দেবপ্রিয় বড়ুয়া দেবু।
শ্রদ্ধাশ্রী থের ও বোধিকীর্তি ভিক্ষুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সংঘনিধি সুমঙ্গল থের,বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের, বীর মুক্তিযোদ্ধা সুনীল বড়ুয়া,   শাপলা বড়ুয়া, সংবর্ধেয় অতিথি রূপায়ন কুমার বড়ুয়া,  সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী ও মহিলা ইউপি সদস্য রাবেয়া আক্তার।
এসময় বক্তারা বলেন, সুশৃঙ্খল  জীবন গঠনে  ধর্মীয় শিক্ষা এক অনিবার্য উপাদান। নৈতিক চরিত্র গঠনে  একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার মধ্য দিয়ে   নৈতিকতা, আত্মশুদ্ধি, ও মানবিক চেতনার মাধ্যমে সে সত্যিকার মানুষে পরিণত হয়। এই মানবিক গুণাবলি অর্জনের প্রধান উৎস হলো ধর্মীয় শিক্ষা। যা মানুষকে শুধু ইহকালীন সফলতার দিশা দেয় না; বরং পরকালীন মুক্তির পথও দেখায়। তাই শান্তি, নিরাপত্তা ও সাম্য প্রতিষ্ঠায় ধর্মীয় শিক্ষার ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানে ধর্মীয় বৃত্তি পরীক্ষায় বিভিন্ন গ্রামের  বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিষদের  প্রচার সচিব সত্যানন্দ ভিক্ষু।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট