1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নানিয়ারচর জোন (১৭ ই বেংগল) কর্তৃক বুড়িঘাট ইয়ুথ ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান বাঘাইছড়িতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামের জেলা প্রশাসকের সাথে আইনী সহায়তা কেন্দ্র ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কর্ণফুলীর শিকলবাহায় ডেইরী ফার্মের বর্জ্য ফেলে ভয়াবহ পরিবেশ দূষণ ফেনী ছাগলনাইয়ায় একনলা বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার ১ চমেক হাসপাতাল পরিচালকের সাথে ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পটিয়ার সামশুল আলম মাস্টার: মানবতার জন্য সাহসী এক আজীবন সংগ্রামী চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বোয়ালখালীতে একজন রত্নগর্ভা মা রহমতুন্নেছা -মোহাম্মদ জিয়াউদ্দিন বাবলু

বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব

  • সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১১২ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে সর্বজনীন শ্রী শ্রী মা মগধেশ্বরী মাতৃমন্দিরের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুইদিনব্যাপী মহোৎসব শুরু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার পোপাদিয়া দক্ষিণ আকুবদণ্ডী সর্বজনীন শ্রী শ্রী মা মগধেশ্বরী মাতৃমন্দির প্রাঙ্গণে এ উৎসব শুরু হয়।

এ উপলক্ষে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের। তিনি বক্তব্যে বলেছেন, সৃষ্টিকর্তা পৃথিবীতে তাঁর ইবাদত করার জন্য এ জগৎ রচনা করেছেন। সকল সৃষ্টি বিভিন্ন পথ অনুসরণ করে সেই মহান সৃষ্টিকর্তাকেই ইবাদত করছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি মিলন নাথ, সাধারণ সম্পাদক জয় প্রকাশ দে, অর্থ সম্পাদক সুব্রত নাথ, সহ-সাংস্কৃতিক সম্পাদক সজীব দাশ, পার্থ সারথি চৌধুরী ও সুমন নাথসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট