1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত

বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রম চালু করল বেগম মমতাজ ওয়ারেচী ওয়েলফেয়ার ফাউন্ডেশন

  • সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৯৬৫ পঠিত

নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার নগরীর বাকলিয়ায় শাহ আমানত হাউজিং সোসাইটিতে বেগম মমতাজ ওয়ারেচী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে “বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রম” এর আনুষ্টানিক যাত্রা শুরু হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শহীদুল আলম, বয়স্ক কোরআন শিক্ষা কার্য্যক্রমের উদ্বোধন করেন বাকলিয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক,এতে সভাপতিত্ব করেন বেগম মমতাজ ওয়ারেচী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব আনিস ওয়ারেচী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাইটেক প্রপার্টির চেয়ারম্যান জনাব মাহবুবুল আলম, দৈনিক দেশ বার্তা সম্পাদক লায়ন মো: আবু ছালেহ্, বিশিষ্ঠ চিকিৎসক ডা: মাসুম হান্নান, দৈনিক গণকন্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার মোঃ রিয়াজ উদ্দিন,সাংবাদিক শেখ মুন্না প্রমুখ।
উদ্বোধক ওসি রাশেদুল হক বলেন মুসলমানদের জীবনে কোরআন শিক্ষা অপরিহার্য একটি বিষয়। কোরআন অনুধাবন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। কোরআনকে অনুসরন করলে সমাজে অনৈথিক কার্য্যকলাপ কখনো থাকবেনা। প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর শহীদুল আলম বলেন আমরা যারা ঈমান এনেছি আল্লাহ ও রাসুলের প্রতি আমাদের জন্য কোরআনকে বুঝে পড়া ও আমল করা ফরজ। কোরআনকে সহীত শুদ্ধভাবে পড়তে হবে। কোরআনের মর্মবাণী আমাদের জীবনে প্রতিফলন ঘটাতে হবে। অতিথির বক্তব্যে লায়ন মো: আবু ছালেহ্ বলেন দোলনা হতে কবর পর্য্যন্ত শিক্ষাকাল । শিখার কোন বয়স নেই । এখন মক্তব প্রায় নেই বললে চলে তাই বেগম মমতাজ ওয়ারেচী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই কার্যক্রমকে সাধুবাদ জানান। সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান আনিস ওয়ারেচী জানান শুধু মাত্র আল্লাহ ও রাসুলের খুশির জন্য বিনামূল্যে তিনি বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রম এর আয়োজন করেছেন। এতে যারা শিক্ষা গ্রহণ করবেন তাদের আন্তরিকতার প্রয়োজন রয়েছে। বয়স্ক শিক্ষা কার্যক্রম সফল করতে সকল স্তরের মানুষকে সর্বাত্মক সহযোগিতার আহবান জানান। শিক্ষা কার্যক্রমের সবক দান শেষে মিলাদ কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা সরওয়ার আলম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট