1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীদাম চন্দ্রের স্মরণসভায় বক্তারা- “শিক্ষক শ্রীদাম চন্দ্র নাথ সমাজের অনুকরণীয় আদর্শ” পেকুয়ায় মসজিদের ইমাকে রাজকীয়ভাবে বিদায়ী সম্মাননা দিয়েছেন এলাকাবাসী পরিবেশ রক্ষায় কঠোর আইন প্রণয়নের দাবি চসিক মেয়রের আলাউদ্দিন আরাফাত’র চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে আমজনতার দলের নমিনেশন পেপার সংগ্রহ ঈদগাঁও প্রেসক্লাবের ২৬ তম বর্ষপূর্তি উদযাপন পানছড়িতে তিন ভারতীয় নাগরিক আটক গোপন চোরাপথে ঢুকে পালানোর চেষ্টা ব্যর্থ যৌথবাহিনীর অভিযানে ধরা চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তার উপর হামলায় দুজন গ্রেফতার সিমেন্ট ক্রসিংয়ে ‘ইউথ ইউনিটি রান”শফিউল আলমকে ঘিরে তরুণদের শক্তির জাগরণ আন্তর্জাতিক মানবাধিকার বাস্থবায়ন প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন চট্টগ্রাম এর আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালন সাংবাদিক রফিকুল ইসলামের মায়ের ইন্তেকাল

মুজাদ্দিদে আলফে সানি ও আ’লা হযরতের ইহসান শোধ করা যাবে না- অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী

  • সময় সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৫৫ পঠিত

২৫ সেপ্টেম্বর ২০২২ ইং রবিবার বাদ আসর হতে

চট্টগ্রাম বায়েজিদ থানাধীন অক্সিজেন শীতলঝর্ণাস্থ মসজিদ-এ রহমানিয়া গাউসিয়ায়
১২শত শতাব্দীর মহান মুজাদ্দিদ, মুজাদ্দিদে আলফে সানি শেখ আহমদ ফারুকী সেরহিন্দী (রহঃ), ১৪শত শতাব্দীর মহান মুজাদ্দিদ, যুগশ্রেষ্ঠ কলম সম্রাট, ইমামে ইশক ও মোহাব্বত, সহস্রাধিক গ্রন্থ প্রণেতা, দুনিয়ায়ে সুন্নিয়তের তাজেদার আ’লা হযরত ইমাম শাহ আহমদ রেযা খাঁন বেরলভী (র) এর ওরসে পাক ও মুফতি সাহেব হুজুরের সহধর্মিনী মরহুমা আলহাজ্বা সৈয়দা জাহানারা বেগমের পবিত্র ষান্মাসিক ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশশান ওরসে আ’লা হযরত ও মিলাদ মাহফিল, পবিত্র খতমে কুরআন মাজীদ, খতমে গাউসিয়া শরীফ, তকরির, মিলাদ-কিয়াম দোয়া-মুনাজাত মুফতি-এ আহলে সুন্নাত, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী (মঃজিঃআঃ) এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

এতে তকরির করেন – চান্দঁগাও নজিরিয়া ফাযিল মাদরাসার আরবী প্রভাষক ও লালিয়ারহাটস্থ কাজীপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা সৈয়দ নুর মুহাম্মদ আলকাদেরী ও আযহারী সাইবার টীম বাংলাদেশের প্রতিষ্টাতা সৈয়দ মুহাম্মদ হাসান আল-আযহারী।

এতে উপস্থিত ছিলেন- জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সিনিয়র আরবী প্রভাষক, আল্লামা হাফেয সৈয়দ আজিজুর রহমান আলকাদেরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ বায়েজিদ থানার সাধারন সম্পাদক আলহাজ্ব সৈয়্যদ হাবিবুর রহমান, ফকিরচিল্লাহ জামে মসজিদের খতিব সৈয়দ মুনির উদ্দিন, ফকিরচিল্লাহ জামে মসজিদের পেশ ইমাম হাফেয সৈয়্যদ মনসুর, মসজিদে রহমানিয়া গাউসিয়ার খতিব মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন , ভাটিয়ারী হযরত হেসাইন শাহ জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ আহমদ রেজা কাদেরী, শীতলঝর্ণা রহমানিয়া গাউসিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল হক কাদেরী, গাউসিয়া কমিটি শীতলঝর্ণা ইউনিটের সভাপতি সৈয়্যদ শাহ মোহাম্মদ ইরফান, সাংগঠনিক সম্পাদক সৈয়্যদ গোলাম মোস্তফা, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মাসুদুল করিম, হাফেজ মাওলানা মুহাম্মদ রায়হান , হাফেজ ইকবাল হোসাইন রবি, সৈয়দ মুহাম্মদ খলিলুর রহমান প্রমূখ।

মাহফিলের সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে বলেন-
মুজাদ্দিদে আলফে সানি ও আ’লা হযরতের ইহসান সুন্নী মুসলমান শোধ করতে পারবে না।
মুজাদ্দিদে আলফে সানি শেখ আহমদ ফারুকী সেরহিন্দী (রহঃ) ১২শ শতাব্দীর ও আ’লা হযরত ইমাম আহমদ রেযা রহঃ ১৪ শত শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। এই দুই মুজাদ্দিদ নিজনিজ যুগে বাতিল ফিরকার ভ্রান্ত আকিদার মূলোৎপাটন করে ইসলামের সঠিক রূপরেখা ” আকিদায়ে আহলে সুন্নাত ” প্রতিষ্টায় অগ্রণী ভূমিকা রেখেছেন।
তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের ব্যাপারে যত্নবান হওয়ার প্রতি সবাইকে আহবান জানান।

মিলাদ-কিয়াম দোয়া -মুনাজাত শেষে মুসল্লীগণ তাবারুক গ্রহন করেন এবং পরিশেষে প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্বের সমগ্র মুসলমানদের কল্যাণ ও মুক্তি কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান আল-কাদেরী (মু,জি,আ)।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট