1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার সার্বভৌমত্ব সুরক্ষায় রাজনীতিতে জাতীয় ঐক্যের আহ্বান বোয়ালখালী মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন ” মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) একজন বিনয়ী ও নম্র মানুষ ছিলেন “ ঢাকায় নিষিদ্ধ সংগঠন তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটিয়ায় মালঞ্চের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন

শাহী জামে মসজিদ মুসল্লী পরিষদের সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ১১৭ পঠিত

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি- মোহাম্মদ আবদুল আলী

চট্টগ্রাম নগরীর শাহী জামে মসজিদ মুসল্লী পরিষদের এক গুরুত্বপূর্ণ সভা শনিবার (৯ মে ২০২৬) বিকেল ৩:৪৫টায় নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সহ-সভাপতি মওলানা জয়নাল আবেদীন এবং সঞ্চালনা করেন সহ-সম্পাদক এডভোকেট জিয়া হাবীব আহসান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সম্মানিত উপদেষ্টা, শাহী জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হযরত আল্লামা আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের অপর উপদেষ্টা ও সিডিএ’র সাবেক চেয়ারম্যান প্রকৌশলী শাহ মুহাম্মদ আখতার উদ্দীন।

সভায় মুসল্লী পরিষদের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যরা অংশগ্রহণ করেন। এতে পরিষদের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন, ব্যাংক হিসাব পরিচালনা এবং শাহী জামে মসজিদের নির্মাণ ও সংস্কার কাজ দ্রুত শুরু করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, সভাপতি-সম্পাদক ও উপদেষ্টা মহোদয়গণের সহায়তায় ধর্মমন্ত্রী মহোদয়সহ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট শাহী জামে মসজিদের নির্মাণ কাজে আশু হস্তক্ষেপ কামনায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি চট্টগ্রামের মন্ত্রী, এমপি ও মেয়র মহোদয়ের সহযোগিতা গ্রহণের সিদ্ধান্তও গৃহীত হয়।

সভায় পরিষদের সকল সিদ্ধান্তের সফলতা কামনা করে মুনাজাত পরিচালনা করেন আওলাদে রাসূল (সা.) আল্লামা তাহের জাবেরী আল মাদানী।

আলোচনায় আরো অংশগ্রহণ করেন আহমদ উল্লাহ, নুর মুহাম্মদ, খুরশিদ আলম, মোহাম্মদ হোসেন, আহমদ হোসাইন, মোহাম্মদ মোসলেম উদ্দিন, মোহাম্মদ আবদুল হালিম, মোহাম্মদ মোশাররফ হোসেন, সাইয়্যেদ মুহাম্মদ আনাছ হোসাইন, হামযা আনোয়ার তাহের জাবেরী, মোঃ জসিম উদ্দিন, মুহাম্মদ হাসান মুরাদ ও মোহাম্মদ শরীফ উল্লাহ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট