1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত

রাজধানী ঢাকায় আওয়ামীলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া আট নেতাকর্মী আটক।

  • সময় রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৪৪ পঠিত

এম,আনিসুর রহমানঃ

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামীলীগের ব্যানারে ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের সাবেক আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ। আটক ব্যক্তিরা হলেন—কামরাঙ্গীরচর থানার ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ শহিদ, বংশাল থানা ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জিয়া মিয়া, ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের শেরেবাংলা নগর থানার সহসভাপতি মোঃ কবির হোসেন ওরফে পানি কবির, শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আবদুর রব পাটোয়ারী, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এম কে আজিম, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সংস্কৃতিবিষয়ক সহ-সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম খান লিটু, ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা কৃষক লীগের নেতা মোঃ দেলোয়ার হোসেন এবং বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ। ডিএমপির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকেলে নিউমার্কেট এলাকা থেকে শামীম আহমেদ শহিদ ও মোঃ জিয়া মিয়াকে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। একই দিন ডিবির মতিঝিল বিভাগ তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে মোঃ আবদুর রব পাটোয়ারী ও মোঃ কবির হোসেনকে আটক করে। যাত্রাবাড়ী থানাধীন কলাপট্টি এলাকা থেকে এম কে আজিমকে গ্রেপ্তার করা হয়। রাতে তুরাগ থানা এলাকা থেকে মোঃ দেলোয়ার হোসেনকে আটক করে ডিবির উত্তরা বিভাগ। পাশাপাশি মুগদা এলাকা থেকে রায়হান আহমেদ এবং রামপুরার মহানগর প্রজেক্ট এলাকা থেকে মোহাম্মদ কামরুল ইসলাম খান লিটুকে আটক করে ডিবির গুলশান বিভাগ। পুলিশ জানিয়েছে,রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় তাদের আটক করা হয়,ঝটিকা মিছিলের মাধ্যমে জনসাধারণের নিরাপত্তা বিঘ্নের আশঙ্কা থাকায় এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট