1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ লেখক আতিকুর রহমান’র আরবে মুসাফির গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা , তরুণ প্রজন্মকে আলোকিত পথ দেখাতে বইপড়া ও পারিবারিক শিক্ষার বিকল্প নেই চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনো ও অনলাইন স্ক্যামিং আস্তানায় পুলিশের অভিযান: ৭০ বিদেশি নাগরিক আটক ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত

শাহী জামে মসজিদ মুসল্লি পরিষদের সভা মসজিদ পরিদর্শনে প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত

  • সময় শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৩৫০ পঠিত

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি- মুহাম্মদ আবদুল আলী

চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ সংস্কার কার্যক্রম পরিদর্শনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে শাহী জামে মসজিদ মুসল্লি পরিষদ।

শুক্রবার জুমার পর বাদ মাগরিব মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হযরত সৈয়দ আনোয়ার হোসেন তাহেরী আল জাবেরী আল মাদানীর কল্পলোকস্থ বাসভবনে অনুষ্ঠিত মুসল্লি পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরিষদের সহ-সভাপতি মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ শাহজাহান চৌধুরী এমপির সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহী জামে মসজিদ মুসল্লি পরিষদের উপদেষ্টা হযরত আল্লামা আনোয়ার হোসেন তাহেরী আল জাবেরী আল মাদানী। সভায় সর্বসম্মতিক্রমে মসজিদ সংস্কার প্রকল্প বাস্তবায়ন এবং মসজিদ পরিদর্শনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া চট্টগ্রামের সংসদ সদস্য, মন্ত্রী, মেয়র এবং বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্তও গ্রহণ করা হয়। সভায় এ-সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক, আর্থিক ও ব্যাংক হিসাব পরিচালনাসহ প্রয়োজনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রায় ৫০০ বছরের প্রাচীন এই ঐতিহাসিক মসজিদের সংস্কার ও পুনর্নির্মাণে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বিষয়টি জাতীয় সংসদে উপস্থাপনের জন্য মুসল্লি পরিষদের সেক্রেটারি শাহজাহান চৌধুরী এমপি ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করবেন বলে সভায় ঘোষণা দেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, সহ-সভাপতি মাওলানা মমতাজুর রহমান, অর্থ সম্পাদক নূর মোহাম্মদ, ব্যবসায়ী নেতা ফজল আহমেদ হারুন, আলহাজ বেলায়েত হোসেন, হাকিম এম. এ. তাহের আরবী, আহমদ লাল মিয়া, মো. হোসেন ও মো. শরীফ উল্লাহ প্রমুখ।

সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আওলাদে রাসূল (সা.) হযরত তাহের জাবেরী আল মাদানী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট