1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন ১৭ বছরেও সংস্কার হয়নি পটিয়ার বড়লিয়া খাঁন বাড়ী সড়ক — জনদুর্ভোগ চরমে, দ্রুত উন্নয়নের দাবি। আনোয়ারার কৃতি সন্তান ওমান প্রবাসী ব্যাবসায়ী মোহাম্মদ সাদেক হাসান সমাজ সেবায় ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান  আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন চন্দনাইশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বোয়ালখালীতে অভিবাসী স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা কর্মশালা অনুষ্ঠিত দুবাই মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করবে চসিক: মেয়র ডা. শাহাদাত

  • সময় সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬৪ পঠিত

 

মোঃ মনির ইসলাম রিয়াদ স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে চালু হওয়া ‘স্কুল হেলথ কার্ড’ কার্যক্রমকে পর্যায়ক্রমে নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত না হলে টেকসই শিক্ষা ও সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব নয়।
সোমবার (২৬ জানুয়ারি) টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এই হেলথ কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান ও চিকিৎসা সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা হবে। ফলে শিশুদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়মিতভাবে মূল্যায়ন, আগাম রোগ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে।
তিনি আরও বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা শুধু অভিভাবকদের একক দায়িত্ব নয়; শিক্ষা প্রতিষ্ঠান ও সিটি কর্পোরেশনকেও সমানভাবে এ দায়িত্ব নিতে হবে। ‘স্কুল হেলথ কার্ড’ কার্যক্রমের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর স্বাস্থ্য সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে স্বাস্থ্যসেবা পরিকল্পনা গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।
চসিক মেয়র জানান, প্রাথমিকভাবে কয়েকটি সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ চট্টগ্রাম শহরকে একটি ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডা. শাহাদাত হোসেন বলেন, শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি পুষ্টি, পরিচ্ছন্নতা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধিও এই কার্যক্রমের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম তৈরি হবে, যা ভবিষ্যতে দেশের জন্য সম্পদ হিসেবে কাজ করবে।

চসিক সূত্রে জানা যায়, ‘স্কুল হেলথ কার্ড’-এ শিক্ষার্থীদের নাম, বয়স, শ্রেণি, অভিভাবকের তথ্যের পাশাপাশি ওজন, উচ্চতা, দাঁত, চোখ-কান, ত্বক ও চুলের স্বাস্থ্য, রক্তচাপ, হিমোগ্লোবিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সূচক সংরক্ষণ করা হবে। এতে করে দীর্ঘমেয়াদে শিক্ষার্থীদের স্বাস্থ্যগত উন্নয়ন পর্যবেক্ষণ সম্ভব হবে।

সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদনের পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ভালো ফলাফল অর্জনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ উপস্থাপন করা হয়। এছাড়া শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিদ্যালয়ে স্কুল হেলথ কর্ণার স্থাপন, বিদ্যালয়ের পুরোনো ভবন ও অবকাঠামোগত সংস্কার, সার্বিক আয়-ব্যয় উপস্থাপন এবং ২০২৬ শিক্ষাবর্ষের সম্ভাব্য বিভিন্ন কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
মেয়র ডা. শাহাদাত হোসেন সংশ্লিষ্ট সকল বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পরিচালনা কমিটি ও শিক্ষা কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিংকু কুমার ভৌমিক, শিক্ষক প্রতিনিধি দীপক কুমার দত্ত এবং শিক্ষক প্রতিনিধি মাহমুদুল করিম প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট