1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাসূলুল্লাহ(দ.)’র প্রতি সম্মান ও ভালবাসা সফলতার সোপান -সৈয়্যদা আফরা দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। -সাঈদ আল নোমান এমপি সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব কৃত্রিম কিডনি তৈরি করে সারা বিশ্বে চমক লাগান চট্টগ্রামের সন্তান ড. শুভ রায়। বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত শফিকুল সভাপতি আলমগীর সাধারণ সম্পাদক পটিয়ায় মানবতার বন্ধনের কার্যকরী কমিটি গঠন। জাসাস চট্টগ্রাম মহানগর এর উ‌দ্যেগে জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলা‌মের ১২৭ তম জন্মবার্ষির্কী উদযাপন সম্পন্ন। আবারও চট্টগ্রাম নগরীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার মুদি দোকানি ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে হোমিও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২৩০ পঠিত

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদকঃ

৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬ টায় নগরের বড়পুল সংলগ্ন সায়মা আবুলিয়া স্কয়ারের চ্যানেল কর্ণফুলি অডিটোরিয়ামে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ এর উদ্যোগে এবং সহযোগিতায় জাতীয় রোগী কল্যাণ সোসাইটি দেশের খ্যাতিমান লেখক, গবেষক, প্রাবন্ধিক এবং জনপ্রিয় হোমিও গবেষক ও চিকিৎসক ডা: মাহতাব হোসাইন মাজেদ এর ন্যাশনাল হোমিও রিচার্স সেন্টারের বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও হোমিও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্থাপক এম এ সবুর। সঞ্চালনায় করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব স ম জিয়াউর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুল আজিজ।
বিশেষ অতিথি ছিলেন এ্যাড ভিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চার সভাপতি মোঃ জসিম উদ্দিন চৌধুরী।
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক মোহাম্মদ শাহাবুদ্দিন খালেদ ফারুক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সমাজ কল্যাণ সচিব ফারহানা আফরোজ খানম।

প্রধান অতিথি বলেন, বিশ্বের প্রতিটি দেশে হোমিওপ্যাথি চিকিৎসা সেবার যথেষ্ট গুরুত্ব রয়েছে, আমাদের বাংলাদেশেও পিছিয়ে নেই। বাংলাদেশে হোমিওপ্যাথি চিকিৎসা সেবার মান ও ঐতিহ্য বিশ্বের বহু দেশেের তুলনায় আরও উন্নত ও প্রশংসিত।

সেমিনারে হোমিওপ্যাথি চিকিৎসক ও গবেষক ডা: মাহতাব হোসাইন মাজেদ বলেন, দেশে হোমিওপ্যাথি চিকিৎসা সেবার মান অনেক ভালো, কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা সেবায় বিশ্ব নানা গবেষণার মাধ্যমে এগিয়ে গেলেও বাংলাদেশ পিছিয়ে রয়েছে। এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিয়ে আরও গবেষণা হওয়ার প্রয়োজন।

সভায় বক্তারা বলেন, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি একটি পুরনো ও আধুনিক চিকিৎসা সেবা। আধুনিক বিজ্ঞান সম্বলিত চিকিৎসা সেবার নাম হোমিওপ্যাথি চিকিৎসা সেবা। সকল নাগরিকদের সেবা গ্রহণের একমাত্র সহজ ও নাগালের মধ্যে সেবা মাধ্যম হোমিওপ্যাথি চিকিৎসা সেবা।

আরও বক্তব্য রাখেন এ্যাড ভিশন বাংলাদেশের মহাসচিব মোঃ মাসুদ রানা, সাংস্কৃতিক সংগঠক ও নৃত্য শিল্পী মোহাম্মদ হোসেন মধু, বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. মোঃ জামাল উদ্দিন, সমাজসেবী আবুল হাশেম, মোঃ সাইমন প্রমুখ।

সেমিনার শেষে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি ও ন্যাশনাল হোমিও ফার্মেসী প্রকাশিত বার্ষিক বর্ষপঞ্জি’র মোড়ক উন্মোচন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট