1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা কল্পলোক আবাসিক এলাকায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ দুর্গার হাতে ন্যায়ের ভার, নারী নির্যাতন বন্ধ হোক এবার বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল চকরিয়ার পহরচাঁদার হেলাল উদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পহরচাঁদা ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের অভিনন্দন সাদা ছড়ি: দৃষ্টির সীমানা পেরিয়ে আত্মবিশ্বাসের আলোয় পথচলা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

সীতাকুণ্ডের সোহেল হত্যা মামলার প্রধান আসামি জাফরসহ আটক ২

  • সময় বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৮৮৭ পঠিত

মোঃ আলাউদ্দীন, সীতাকুণ্ড চট্টগ্রামঃ

সীতাকুণ্ডে চাঞ্চ্যলকর কুরবান আলী সোহেল (২৩) হত্যা মামলার প্রধান আসামি ও তার অন্যতম সহযোগীকে আটক করেছে র‍্যাব -৭।

আটককৃতরা হলেন- সীতাকুণ্ডের পশ্চিম মুরাদপুরের ৪ নম্বর ওয়ার্ডের আবুল মনসুরের ছেলে মো. আবু জাফর (৩৪) ও একই এলাকার ৫ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামানের ছেলে মো. সাহাব উদ্দীন।

বুধবার (১৬ জুন) রাত পৌনে ৯টায় নগরীর ইপিজেড থানার দক্ষিণ পতেঙ্গা খেজুরতলা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, গত ১৯ মে সীতাকুণ্ডের বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন ছেলে কুরবান আলী সোহেল রাত দশটার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সীতাকুণ্ড বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মারা যায়। এ হত্যায় ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে এ মামলার তদন্ত শুরু করে র‍্যাব।

এ মামলার প্রধান আসামি জাফর ও তার সহযোগী সাহাব উদ্দীন পতেঙ্গা এলাকায় অবস্থান করছে বলে গতকাল বুধবার এমন সংবাদ পায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক আবু জাফরের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এছাড়া সাহাব উদ্দীনের বিরুদ্ধে রয়েছে ৩টি মামলা। আটককৃতদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট