1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রান্তিক ওয়েলফেয়ার ট্রাস্টের নতুন কার্যকরী কমিটি গঠিত চেয়ারম্যান প্রফেসর ডা. কনক, সেক্রেটারি দেবাশীষ ‘বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন ইউএই’-এর আত্মপ্রকাশ; ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, সরকারের কাছে বিনিয়োগ প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত পটিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ১ আহত ১ ঐক্যের পথে এপেক্স বাংলাদেশ: নতুন প্রত্যাশার এক ঐতিহাসিক অধ্যায় বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহর হজ পুনর্মিলনী অনুষ্ঠিত ” উপকূল সাংস্কৃতিক ফোরামের ” উদ্দ্যোগে সম্মাননা প্রদান ও আলোচনা সভা সম্পন্ন। কলাউজান নিজতালুকে মহোৎসব পরিষদের অভিষেক ও সম্মাননা প্রদান আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি গঠন কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)-এর কেন্দ্রীয় জাতীয় প্রোগ্রাম সমন্বয়ক হলেন সংগঠক মোহাম্মদ আলী

অতিরিক্ত আইজিপি হলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ বিপিএম

  • সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪৭৯ পঠিত

এম,আনিসুর রহমান

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বিপিএম ডিআইজি পদমর্যাদা থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন। রোববার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখার উপসচিব মোঃ তৌহিদ বিন হাসান সই করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির আদেশ জারি করা হয়। একই প্রজ্ঞাপনে আরও ১১ জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
২০২৪ সালের ৫ সেপ্টেম্বর সিএমপির ৩৩তম কমিশনার হিসেবে দায়িত্ব নেন ডিআইজি হাসিব আজিজ। তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুল থেকে সিএমপিতে যোগ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, হাসিব আজিজ ১৯৭১ সালের ৩০ ডিসেম্বর শরীয়তপুর জেলার সফিপুর থানায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমকম (১৯৯৫) এবং যুক্তরাজ্যের হাল ইউনিভার্সিটি থেকে এমএ (২০০৫) ডিগ্রি অর্জন করেন। ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা হাসিব আজিজ ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন। ২০০২ সালে তিনি চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর বাবা এম আজিজুল হক বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের ৮ মে অনুষ্ঠিত ১৫তম সভায় সুপারিশের ভিত্তিতে ১৭ মে প্রধান উপদেষ্টা ১২ জন কর্মকর্তার পদোন্নতি অনুমোদন করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদান করবেন। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তাঁরা স্ব স্ব পদে দায়িত্ব পালন করবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট