1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরীর সৌজন্যে শরবত বিতরণ ঢাক-ঢোল আর রঙিন শোভাযাত্রায় বোয়ালখালীতে বৈশাখের আনন্দ নতুন বছরের ছোঁয়ায় বাঘাইছড়িতে বৈশাখী উৎসব বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে বর্ষবরণ ড. আসিফ মিজান ‘হিউম্যান রাইটস চ্যাম্পিয়ন’ মনোনীত আনজুমান এডুকেশন বোর্ডের পরিদর্শন কার্যক্রমে টেকনাফের দুই মাদ্রাসায় উন্নয়নের নতুন দিগন্ত ঐক্য ও শক্তিশালী প্রতিষ্ঠানের মাধ্যমে সাম্প্রতিক সংকট কাটিয়ে উঠেছে আমিরাত বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী

আনোয়ারায় যুবদলের কমিটি বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ , নেতৃবৃন্দদের অবাঞ্চিত ঘোষণা

  • সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৫০৩ পঠিত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা যুবদলের সদ্যঘোষিত আহবায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে পদবঞ্চিত ও অবমূল্যায়িত আনোয়ারার তৃণমূলের যুবদলের নেতা-কর্মীরা ।

গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সদস্য, যুবদল নেতা জিয়াউল কাদের জিয়া ও সাবেক ছাত্র নেতা এবং যুবদল নেতা খালেদ মোশাররফ সোহেল ।
বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে নেতৃবৃন্দ বলেন, তৃণমূলের নির্যাতিত নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে সরকারি দলের এজেন্ডা বাস্তবায়ন কারী কতিপয় নেতার প্রত্যক্ষ মদদে ঘোষিত এই আহ্বায়ক কমিটি অবিলম্বে প্রত্যাহার করে দক্ষ, ত্যাগী, নির্যাতিত ও প্রকৃত শহীদ জিয়ার সৈনিকদের নিয়ে কমিটি গঠন করতে হবে । অন্যথায় ঘোষিত কমিটির নেতৃবৃন্দ সহ জেলা যুবদলের নেতৃবৃন্দদের যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হবে । বিক্ষোভ সমাবেশ থেকে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক মোঃ আজগর কে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে আখ্যায়িত করে তাদের দক্ষিণ জেলা যুব দলের কর্মকাণ্ড পরিচালনার অবাঞ্চিত ঘোষণা করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা নুরুল আলম, আবু সালেহ, ওসমান শিকদার, শোয়াইব, সালাউদ্দিন, জাহেদ ,সুমন আমিন, আলমগীর, নয়ন ,বাবুল ,ফরহাদ, আল আলামিন, আলমগীর, হেলাল, আমিন ,টুকু , আরিফ, দিদার , রুবেল সহ বিভিন্ন ওয়ার্ডে ইউনিয়নের যুবদল নেতৃবৃন্দ ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট