1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ মরণফাঁদ অটোরিকশা এখনই কঠোর নিয়ন্ত্রণ চাই: মোস্তানছিরুল হক চৌধুরী ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে ‘বিজ্ঞান মেলা’ উদযাপন পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় মোহাম্মদ আলাউদ্দীন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের সংবর্ধনায় চৌধুরী খালিদ বিন সরোয়ার। ৫ লাখ টাকা যৌতুক দাবি, স্ত্রীকে এক কাপড়ে ঘরছাড়ার অভিযোগ রাজনৈতিক ও ঐতিহাসিক উত্তরাধিকারের ধারক জিয়া স্মৃতি জাদুঘরঃ কালচারাল হেরিটেজ ঘোষণা সময়ের দাবি -মহিউদ্দীন কাদের বৃষ্টিভেজা রাস্তায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আনসার সদস্য সরোয়ার। আলা হযরত: জ্ঞানে বিরল ও নিখাঁদ নবীপ্রেমে অবিস্মরণীয় ব্যক্তিত্ব  -আতিয়া নুর আফরা

আবারো গান গেয়ে পুলিশ পরিদর্শক মোজাহেদ কোটি মানুষের মন জয় করে নিলো।

  • সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৭৩১ পঠিত

পলাশ সেন,

চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

পুলিশ পরিদর্শক মোজাহেদ হাসান টানেল নিয়ে গান গেয়ে ইতিমধ্যে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে না নিতেই রেলে করে প্রিয়জনদের নিয়ে কক্সবাজারে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে আবারো নিজের লেখা ও সুরে আঞ্চলিক ভাষায় নিজেই গাইলেন ” রেলত চরি বুডুর গরি- হাসসো বাজার বেড়ায় যনা” শিরোনামের একটি আঞ্চলিক গান- গানটি ইতিমধ্যে mojo melody ইউটিউব চ্যানেলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। mojo melody ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে মোজাহেদ হাসানের নিজের লেখা ও সুরে তাহার নিজেরই গাওয়া ৫০ এর অধিক গান অবমুক্ত হয়েছে। মোজাহেদ হাসানের সাথে কথা বলে জানা যায় সুরের প্রতি অনুরাগ থেকেই তিনি রাষ্ট্রের একটু গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্বশীল অবস্থানে থেকেও সুর আর স্বরকে খুব স্বযতনেই আগলে রেখেছেন। অপরুপ সৌন্দর্যের লীলাভূমি দ্বীপকন্যা খ্যাত কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া গ্রামে মোজাহেদ হাসানের জন্ম। তিনি সমাজ বিজ্ঞানে অনার্স মাস্টার্স শেষ করে পুলিশ বাহিনীতে ২০১০ সালে বহিরাগত ক্যাডেট এস আই হিসেবে যোগদান করলেও ২০১৮ সালে পুলিশ ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি লাভ করে এখন সিএমপি হালিশহর থানার ওসি (তদন্ত) হিসেবে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাহার পিতা কুতুবদিয়ার বড়ঘোপ আওয়ামীলীগের আমৃত্যু সভপতি ছিলেন। তার সুরের হাতে খড়ি প্রয়াত সিরাজুল ইসলাম মধুর কাছে হলেও পরবর্তীতে খালেদ চৌধুরী, সোহরাব খান, ওস্তাদ শ্রী সুরবন্ধু অশোক চৌধুরী সর্বশেষ শুদ্ধ সুরের জীবন্ত কিংবদন্তি ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কাছে তালিম নেন। তিনি কৃতজ্ঞতা চিত্তে সবার উদ্দেশ্যে বলেন ” শুদ্ধ সুর ও প্রমিত স্বরের সাথে থাকি – নিজেদের পরিবেশ মিলেমিশে সুন্দর রাখি”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট